গত সপ্তাহে তাঁকে নিয়ে একের পর এক বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর নিজের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের জনপ্রিয় গায়ক জেমসকে উল্লেখ করে নানান অশ্লীল পোস্ট ও বাংলাদেশী এক সাংবাদিক আল কাছিরকে ফোনে অপহরণের হুমকি দেওয়া, এই সবেতেই নাম জড়িয়েছে সারেগামাপা খ্যাত বাংলাদেশী গায়ক নোবেলের।
এরপরই তাঁর বিরুদ্ধে ঢাকার কলাবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়। আর এরপরই হঠাৎই ভোলবদল গায়কের। সুর নরম করেন নোবেল, শুধু তাই-ই নয়, সাংবাদিকদের কাছে ক্ষমাও চান তিনি।
আরও পড়ুন- কাজ করলেও মিলত না পারিশ্রমিক, পাশে পাননি কাউকেই, নিজের চেষ্টায় সাফল্যের শীর্ষে আজকের নোরা
সোশ্যাল মিডিয়ায় নোবেল লেখেন, “রোড এক্সিডেন্টের পর আমাকে কেউ একবার কল করে খবর নিল না। নিজের আবেগ আসলে ধরে রাখতে পারি নাই। আমি মাত্র ২৪ বছর বয়সী একজন তরুণ শিল্পী। আমিও তো দেশের জন্য সুনাম কুড়িছে এনেছি”।
এরপর নিজের ভুল স্বীকার করে নিয়ে লেখেন, “আমি না হয় ভুল করব। সেগুলো ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সেখানে অনেকেই আমাকে প্রতিনিয়ত হেয় করছেন। তাই আসলে রাগ সামলাতে পারিনি। আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে কথা দিচ্ছি পরবর্তীতে এরকম ভুল আর হবে না। সবাইকে ভালোবাসা”।
আরও পড়ুন- ছোট্ট ঝিলিক থেকে বোল্ড অবতারে পারদ ছড়াচ্ছেন তিথি বসু, দেখুন তাঁর নাচের ভিডিও
এর আগে বিখ্যাত সাংবাদিককে অপহরণ করার হুমকি দিয়ে নোবেল তাঁর ফেসবুকে লিখেছিলেন “পৃথিবীর সমস্ত সাংবাদিকদের ওপেন চ্যালেঞ্জ। আমার একটা চুল ছিঁড়ে দেখাও। প্লিজ, অনেক দিন চুল কাটি নাই”। তাছাড়া, সম্প্রতি পুলিশে অভিযোগ দায়ের নিয়েও প্রতিক্রিয়া দেন নোবেল। লেখেন, “আমি জিডি নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই”। যদিও এই সব পোস্টগুলি এখন তাঁর পেজ থেকে মুছে দেওয়া হয়েছে। নোবেল এও বলেন যে তাঁর ফেসবুক পেজ হ্যাক হয়েছিল, তিনি এসব করেননি।





