বলিউডে নিজের স্বপ্ন গড়ার আশা কে না রাখে না। সফলতা অর্জন করা, বিখ্যাত হওয়ার ইচ্ছা তো সকলের মনেই থাকে। কিন্তু এই ইচ্ছা পূর্ণ হয় আর কতজনের। আর পূর্ণ হলেও এর পিছনে থাকে কঠিন পরিশ্রম ও অধ্যাবসায়। কেরিয়ারের শুরুতেই নানান বাধার সম্মুখীন হয়েছিলেন নোরা ফাতেহি।
নোরার জীবন দেখতে রঙিন হলেও, নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশ খানিকটা সময় লাগে তাঁর। এখন বলিউডের আইটেম ডান্স মানেই নোরা ফাতেহি। তাঁর নাচের মুভ, পরিবেশনা, বেলি ডান্সিং-এ মুগ্ধ আপামর দর্শক। কিন্তু কেরিয়ারের শুরুতে পরিবারের কাউকেই পাশে পান নি নোরা, এমনটাই জানান অভিনেত্রী।
আরও পড়ুন- গোপনে প্রীতি জিন্টাকে বিয়ে করেছিলেন আমির খান, দুজনের রসায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে
নোরার কথায়, পরিবারের সকলেই চাইতেন তিনি সাধারণ চাকরি করুন। কিন্তু সে পথে হাটতে চান নি অভিনেত্রী। টেলিভিশন দেখেই নাভচের অনুশীলন শুরু করে তিনি। ২০১২ সালে চলে আসেন ভারতে। শুরু করেন বিজ্ঞাপনে কাজ করা। কিন্তু প্রথমদিকে বিজ্ঞাপনে কাজ করলেও কোনও পারিশ্রমিক পেতেন না নোরা। এভাবে ২০ লক্ষ টাকা পাননি তিনি। কিন্তু তবুও দমেনি তাঁর ইচ্ছাশক্তি।
স্পষ্ট হিন্দি বলতে পারতেন না বলে একাধিক ছবি থেকে বাদও পড়তে হয় তাঁকে। এরপরই শুরু হয় তাঁর আইটেম ডান্সের জার্নি। অনেকেই তাঁকে বলেন যে আইটেম নাচ দিয়ে কেরিয়ার শুরু করলে সকলেই তাঁকে আইটেম ডান্সার হিসেবেই গ্রহণ করবেন, নায়িকা হয়ে ওঠা হবে না তাঁর। কিন্তু আইটেম সং-এর সুযোগ ফেরান নি নোরা।
আরও পড়ুন- একলা ঘর তাঁর দেশ, লকডাউনে অন্ধকার ঘরে বসে আপন মনে সময় কাটাচ্ছেন রানিমা দিতিপ্রিয়া
এখন অবশ্য তিনি বলিউডের প্রতিষ্ঠিত ডান্সার ও অভিনেত্রী। তাঁর নাচের জাদুতে ঘায়েল বি-টাউন। নিজের নাচকে আরও বেশি ফুটিয়ে তুলতে বেশ কয়েকবার আহতও হয়েছেন নোরা। কিন্তু থেমে থাকেননি। প্রত্যেকবার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।





