এমনিই এমনিই বাংলার সেরা ধারাবাহিক হয়ে যায়নি ‘মিঠাই’। উচ্ছে বাবু আর মিঠাইয়ের খুনসুটির সঙ্গে বাকি কলাকুশলীদের অভিনয়ও মন কেড়েছে দর্শকদের। মিঠাই হোক বা সিদ্ধার্থ, টেস হোক বা সোম সকলেই নিজেদের নিজেদের চরিত্রে বেস্ট টা দিচ্ছে। নেগেটিভ ও পজিটিভ সবেতেই দর্শকবৃন্দের মন কেড়েছে ধারাবাহিক। এবার তাঁদের অভিনয় প্রতিভা দেখা যাবে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানেও।
মিঠাইতে সোমের চরিত্রে অভিনয় করে দর্শকদের সারাক্ষন গালিগালাজ খাচ্ছেন অভিনেতা ধ্রুব সরকার। তবে দেখতে গেলে তিনি অভিনয় এতটাই ভাল করছেন যে, তা সত্যি হয়ে ফুটে উঠছে দর্শকদের চোখের সামনে। আর তার জেরেই এবার জি বাংলার মহালয়াতে অসুরের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। রবিবার সেই লুকের বেশ কিছু ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
খলনায়কের চরিত্রে অভিনয় করতে করতে, শেষমেষ অসুরের চরিত্রে সুযোগ পেয়ে গিয়েছেন ধ্রুব। তবে এবার আর গালিগালাজ নয়। বরং সকলেই অভিনতার রূপ দেখে প্রশংসা করেছেন। নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন অভিনেতা। ছবিতে কমেন্ট করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডুও।
এদিন ধ্রুব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের অসুর রুপী ছবি পোস্ট করলে তাতে মন্তব্য করে মিঠাই লেখেন, ‘এটা অসাধারণ’। উত্তরে ভালোবাসার ইমোজি দিয়েছেন ধ্রুব। অন্যদিকে অভিনেতার এই ছবিতে আগুনের ইমোজি দিয়েছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। পাশাপাশি অভিনেতার নতুন নাম দিয়েছে নেটপাড়া। এখন থেকে নেটিজেনদের কাছে তিনি, ‘সোমাসুর’ নামে পরিচিত।
View this post on Instagram
অনেকে লিখেছেন অসুরের জন্য যে এক্সপ্রেশন ধ্রুব দিয়েছেন, তা সত্যিই অসাধারণ। এবার আর তাঁর কপালে গালাগালি জোটেনি। তার বদলে এবার তাঁর অভিনয়ের তারিফ করেছেন সকলে। জি বাংলার এই বছরের মহালয়ায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। যেখানে অসুর রূপে দেখা যাবে মিঠাইয়ের সোম অর্থাৎ ধ্রুব সরকারকে।
সঙ্গে এই অনুষ্ঠানে থাকবেন মিঠাইও। সোমের সঙ্গে তাঁকে দেখা যাবে দেবী দুর্গার কমল-কামিনী রূপে। তিনি দেবী দুর্গার এই রূপের কাহিনী তুলে ধরবেন। গল্পে বর্ণিত হবে পিতা ধনপতি এবং পুত্রে শ্রীমন্তর সঙ্গে দেবীর লিলার গল্প। যে সমগ্র প্রাণীজগত এবং বনভূমিকে রক্ষা করেন। এই রূপে অভিনেত্রীকে দারুন মানিয়েছে। তবে এদিন সোশ্যাল মিডিয়া ধ্রুবর ছবিতে ছেয়ে গিয়েছে। সকলেই তাঁর ভাবভঙ্গির প্রশংসা করেছেন।





