টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক অব্যাহত। কিছুদিন আগে অবধি প্রাক্তন স্বামী নিখিলের সাথে বিচ্ছেদ নিয়ে যখন একের পর এক সংবাদমাধ্যম খবর প্রকাশিত হয়েছে, বর্তমানে ততটাই বিচিত্র ঘটনা ঘটছে অভিনেতা যশ দাশগুপ্তের সাথে সম্পর্কে আসার পরে। এবার বিশ্বকর্মা পুজোর দিনে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী।
কিছুদিন আগেও নুসরত জাহানের ইনস্টাগ্রামে একটি ভিডিও দেখা যাচ্ছিল। সেখানেও ছিল লাল সিঁদুর নায়িকার সিঁথিতে। ডিসেম্বরে রাজস্থানে গিয়েছিলেন অভিনেত্রী।সেখানেই এই ভিডিওটি দেখা যায়। তবে তখনো বিচ্ছেদ বা স’হ’বা’স কোনোটাই প্রকাশ্যে আসেনি।

তবে সকলকে তাক লাগিয়ে শুক্রবার দিন নতুন লুকে হাজির হলেন অভিনেত্রী।যশ দাশগুপ্তের নতুন সিনেমা “চিনে বাদাম” সেটে হাজির হন নুসরত এবং যশ। এনা সাহা প্রযোজিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন যশ দাশগুপ্ত।সেখানে বিশ্বকর্মা পূজো জন্যই যশ নুসরত আসেন।দুধে-আলতা রঙা সালোয়ার কামিজে সেজেছেন নুসরত,কানে ঝুমকো, খোলা চুল আর ঠোঁটে গোলাপি রঙা লিপস্টিক পরে নতুন মাকে দেখে অবাক সকলেই। এই অবধি ঠিক ছিল, কিন্তু সবকিছু ছাপিয়ে নুসরতের সিঁথির সিঁদুর দেখে অবাক সকলেই। তবে কি বিয়ে করে ফেলেছেন এই জুটি?নেটিজেনদের প্রশ্নে উত্তাল নেট পাড়া।
কিছুদিন আগেই নুসরত জাহানের সন্তানের জন্ম সার্টিফিকেট প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় সন্তানের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত অর্থাৎ অভিনেতা যশ দাশগুপ্ত। এরপরেই সিঁদুর পরে প্রকাশ্যে আসেন অভিনেত্রী।






