Breaking : টলি অভিনেত্রী নুসরাত আচমকাই গ্রেফতার! খুনের অভিযোগে গোপনে নিয়ে যাওয়া হলো গোয়েন্দা দপ্তরে!

দর্শকরা তাঁকে পর্দায় দেখেছেন কখনও রোমান্টিক নায়িকার চরিত্রে, কখনও গানে মন জয় করতে। দুই বাংলার জনপ্রিয় মুখ, ‘বিবাহ অভিযান’ থেকে ‘বস টু’—চেনা সেই মুখটিই আজ হঠাৎ করে এক চাঞ্চল্যকর ঘটনার কেন্দ্রে। কে ভাবতে পারে, গ্ল্যামার দুনিয়ার এই হাসিখুশি মুখ একদিন এমন পরিস্থিতির সম্মুখীন হবেন?

রবিবার সকালে প্রতিদিনের মতোই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। শ্যুটিংয়ের কাজে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছতেই বদলে যায় ছবিটা। কড়া গলায় তাঁকে থামিয়ে দেয় পুলিশ। প্রথমে কেউই কিছু বুঝে উঠতে পারেননি, তবে কিছুক্ষণের মধ্যেই খবর রটে যায়—নুসরতকে নাকি আটক করেছে পুলিশ!

সূত্র বলছে, ঢাকার ভাটারা থানায় কিছুদিন আগে একটি মামলা দায়ের হয়েছিল, যার তালিকায় একাধিক পরিচিত রাজনৈতিক ব্যক্তি, এমনকি শেখ হাসিনার নামও রয়েছে। সেই মামলায় জড়িয়ে পড়ে নুসরতের নামও। অভিযোগকারীর দাবি, আন্দোলন দমন করতে অর্থসাহায্য করেছিলেন নুসরত। শুধু তাই নয়, সেই মামলায় খুনের অভিযোগও যুক্ত হয়েছে, যা একেবারে নতুন মোড় নিয়ে এসেছে গোটা ঘটনায়।

সত্যিই কি এই অভিনেত্রী নুসরাত ফারিয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত? না কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? এই প্রশ্ন এখন গোটা মিডিয়া পাড়ায় ঘুরছে। পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, অভ্যন্তরীণ সূত্র বলছে, মামলাটি অত্যন্ত সংবেদনশীল। তাই সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে ছাড়া হবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ West Bengal : শিক্ষকদের চাকরি ফেরতের লড়াইয়ে নতুন মোড়! ১৭ আন্দোলনকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা,হাজিরা না দিলে গ্রেফতার !

নুসরত ফারিয়াকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ভাটারা থানায়। এরপর তাঁকে হস্তান্তর করা হয় মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে। তাঁর আইনজীবী জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যদিও তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও একে ঘিরে মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি ও সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। সবাই অপেক্ষায়—আসলে সত্যিটা কী?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles