যাঁর বাড়িতে ভাত খেলেন তাঁর মেয়ের ইনসুলিনের দায়িত্ব কে নেবে? ভাট বকে, চলে গেলেন! অমিত শাহ কে তীব্র কটাক্ষ নুসরতের

অমিত শাহের বাঁকুড়া সফরকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান রুহি জৈন (Nusrat Jahan)। ‘আমার ফিল্মসিটি সেটআপের থেকেও দারুণ।উনি ভাত খেলেন, ডাল, পটলভাজা খেলেন। ইন্টারভিউ দিলেন, আর চলে গেলেন। সব ভাট বকা’। বিস্ফোরক নুসরত। গতকাল অর্থাৎ শুক্রবারই দু’দিনের বঙ্গসফর সেরে ফিরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজনীতির চানক্য অমিত শাহ (Amit Saha)।

বাঙালি আবেগকে কব্জা করতে দক্ষিণেশ্বর মন্দিরে (Dakhineswar Temple) পুজো‌ও দিয়েছেন তিনি। গোটা সফর জুরেই মমতা সরকারকে আক্রমণের মোদী সরকারের প্রশংসা করে গেছেন তিনি। ২১শে কে পাখির চোখ করে ২০০ র বেশি আসনের লক্ষ্য বেঁধে দিয়ে গেছেন বঙ্গ বিজেপির কাছে। এদিন সন্ধেবেলাতেই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের একটি সভায় অমিত শাহের দিকে কার্যত বাণ ছুড়লেন অভিনেত্রী-সাংসদ।

প্রথম দিন আদিবাসী পরিবারের সঙ্গে, আরেকদিন মতুয়া-পরিবারে মধ্যাহ্নভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই চালেই লোকসভা মাতিয়ে ছিলেন তিনি। এই প্রসঙ্গে অমিতকে কার্যত শাণিত আক্রমণ করেন নুসরত। বলেন, ‘আমার ছবির সেটআপের থেকেও দারুণ। উনি এসে ভাত খেলেন, ডাল খেলেন, পটল ভাজা খেলেন, তারপর ইন্টারভিউ দিলেন আর চলে গেলেন’।

বাঁকুড়ায় যে পরিবারের আতিথ্যগ্রহণ করেন অমিত, তাঁদের সঙ্গে কথা বলবেন না? সেই প্রশ্ন‌ও তোলেন নুসরত। ভরা সভায় সুসজ্জিতা সুন্দরী সাংসদের বাক্য যেন তিরের ফলা। ‘যাঁর বাড়িতে ডাল, পটল ভাজা খেলেন সেই বাড়ির ১৬ বছরের মেয়েটার ইনসুলিনের দায়িত্ব কে নেবে ?’

প্রসঙ্গত উল্লেখযোগ্য, আগে থেকেই ঠিক ছিল, বাঁকুড়া সফরে বিরশা মুন্ডার প্রতিকৃতিকে মালা পরিয়ে আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। সেই কথা মতোই তাঁর সঙ্গে সেদিন ছিলেন বঙ্গ বিজেপির শীর্ষ স্থানীয় নেতারাও। চেটে পুছে খাওয়ার পর এমন প্রশংসা মিলবে তার আভাষ আগেই মিলেছিল কি গেরুয়া শিবিরে।

RELATED Articles