রাজ্যের গরু-কয়লা পাচারকারীদের তল্লাশি করলে মুখ্যমন্ত্রী কান্নাকাটি, ত্রাহি ত্রাহি রব করেন, কেন‌ও? প্রশ্ন সায়ন্তনের

গতকালই দুদিনের বঙ্গ সফর করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home minister Amit Shah)। মনোবল বাড়িয়ে গেছেন বঙ্গ বিজেপি নেতাদের। আর তার পর থেকে দ্বিগুণ শক্তি নিয়ে শাসক দলকে আক্রমণ করতে ঝাঁপিয়েছে পদ্ম শিবির(BJP)।

যেমন আজ সল্টলেকের বৈশাখীর কাছে চায় পে চর্চায় বিজেপি নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu) আক্রমণের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুরু থেকেই মুখ্যমন্ত্রীর একাধিক পদক্ষেপের সমালোচনা করেন তিনি। নিজের বক্তব্যে তিনি জানান, “কোন শিল্পে অরাজকতা নেই বলুন তো, আইনশৃঙ্খলা নেই। সকাল বিকেল এখন সিবিআই তল্লাশি করে হাতে নাতে ধরছে গরু পাচারকারী ও কয়লা পাচাকারীদের। আর তাদের হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কান্নাকাটি করেন, ত্রাহি ত্রাহি রব করেন, কেন?”

তিনি আর‌ও বলেন, “ওদের ওখানে তল্লাশি হলে মুখ্যমন্ত্রীর কী সমস্যা। ওঁর তো সমর্থন করা উচিত, সেটা করছে না তার কারণ ডাল মে কুচ কালা হে”। এক‌ই সঙ্গে নিজের বক্তব্যে তিনি জানিয়েছেন “ভোটার লিস্টে তৃণমূল যে গরমিল করেছে তা নজরে এসেছে। শুধু আমার নয়, সেটা অনেকেরই নজরে এসেছে”।” সেটা যাতে সংশোধন করা যায় ভুঁয়ো ভোটারের নাম যাতে বাদ দেওয়া যায় তার জন্য আমাদের কার্যকর্তারা বাড়ি বাড়ি যাবেন। ভোটার লিস্টের স্কুটিনির কাজ করবেন।”।

নিউটাউনে তৃণমূলের পাল্টা সভার পরিপ্রেক্ষিতে সায়ন্তন বলেন, ওঁরা পাল্টা করবে ওঁদের নিজেদের কিছু প্ল্যানিং নেই। আমরা যা করব, সেই পদক্ষেপকেই অনুসরণ করার চেষ্টা করবে তাতে কিছু লাভ হবে না।

RELATED Articles