গত বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। যশের সঙ্গে সম্পর্কের কারণেই নিখিল ও নুসরতের বিয়ে ভাঙছে, এমন গুঞ্জনই উঠে এসেছে। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন নিখিল-নুসরত। সম্প্রতি, আবার নুসরতকে দেখা গিয়েছে যশের সঙ্গে দক্ষিণেশ্বরে। এসব নিয়েই বেশ চর্চার মধ্যেই রয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। এরই মধ্যে ফের একবার বিতর্কে জড়ালেন অভিনেত্রী।
সম্প্রতি, ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরত, যা নিয়ে বেশ হইচই পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছোটোখাটো পোশাক পরে বেশ খোলামেলা ফটোশুট করেছেন অভিনেত্রী। ছবিতে তাঁকে দেখা গিয়েছে শর্ট ড্রেসে, সম্পূর্ণ উন্মুক্ত উরু, একহাতে ফোন ও অন্য হাতে স্টাইলিশ চশমা ধরে রয়েছেন তিনি। ক্যাপশনে লেখা, “চিন্তার জন্য খাদ্যঃ এই জিনিসগুলি নিয়ে কাজ করার থেকে কেউ আমায় বিরত রাখতে পারে না”।
View this post on Instagram
নুসরতের এই ছবিকে ঘিরেই বইছে সমালোচনার ঝড়। কেউ কেউ বেশ নোংরা ভাষাতেই আক্রমণ করেছেন অভিনেত্রী-সাংসদকে। কেউ কেউ আবার কমেন্ট বক্সে নিখিল ও যশকে টানে আনতেও ছাড়েননি। তাঁর এই ছোটো পোশাক নিয়ে আলোচনা হয়েছে ঢের। বসিরহাটের সাংসদ হয়ে এলাকার মানুষের জন্য কাজ না করে তিনি যে শুধুই এসব ফটোশুট করে যাচ্ছেন, একথাও বলেন অনেকে। তবে আবার অনেকেই তাঁর এই সাহসী ফটোশুটের জন্য তাঁর প্রশংসাও করেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবারই বসিরহাট যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে গিয়ে তিনি তীব্র ভাষায় নুসরতকে আক্রমণ করেন। উত্তর ২৪ পরগণার যোগেশগঞ্জের এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। কিন্তু এই বিষয়ে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ আনেন অগ্নিমিত্রা। তাঁর নেতৃত্বেই এদিন অপরাধীদের গ্রেফতারের দাবীতে এসপি-র অফিস ঘেরাও করা হয়। এদিন নুসরতকে আক্রমণ করে তিনি বলেন, নুসরত শুধু টিকটকে নাচ দেখাতে পারেন,উনি ওখানেই নেচে যান।





