বুকের বাঁ দিকে ট্যাটুতে উজ্জ্বল ঘনিষ্ঠ বন্ধুর নাম Victor! নিখিলের সঙ্গে বিয়ের আগেই তা হল Victory! জানুন নুসরতের অজানা গল্প

টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী তিনি। অভিনয় ক্ষমতাও বেশ ভালো। তবে সেইসবের থেকে অন্যান্য কারণেই বেশি চর্চায় থাকেন নুসরাত জাহান। বর্তমান বাংলায় সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নাম।

সম্প্রতি জনসমক্ষে হওয়া নিজের বিয়েকে ৭ পয়েন্টের বিবৃতি জারি করে অস্বীকার করেছেন তিনি। যদিও সংসদে দাঁড়িয়ে নিজেকে বিবাহিত বলেই দাবি করে বলেছিলেন “আমি নুসরত জাহান রুহি জৈন”! এমনকি সংসদের রেজিস্ট্রার অনুযায়ী তিনি বিবাহিত।

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া তোলপাড় নুসরত জাহানের খবরে। অভিনেত্রী সাংসদ নাকি মা হতে চলেছেন। কিন্তু নুসরতের অনাগত সন্তানের বাবা কে? এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এখন টলিউডের ওপেন সিক্রেট! সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন নুসরাতের “সহবাস সঙ্গী” নিখিল জৈন। আর তাই দুইয়ে দুইয়ে চার করে সবাই ধরে নিয়েছেন এই সন্তানের বাবা যশ!

সম্প্রতি স্বামী নিখিলের সঙ্গে নিজের সম্পর্ককে লিভ-ইন-এর তকমা দেন অভিনেত্রী। নিজেই জানিয়েছেন “তুরস্কে বিয়ে হয়েছিল তাঁদের। তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এই বিয়ে অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি। ফলে এই বিয়ের আইনত মান্যতা নেই। বিবৃতিতে নুসরত লেখেন, নিখিলের সঙ্গে আমি লিভ-ইন সম্পর্কে ছিলাম। এটা বিয়েই নয়। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।”


ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই ১০ বছর কাটিয়ে ফেলেছেন নুসরত।‌ আর এই ১০ বছরে বিভিন্ন রকমের বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি। ‌
ইন্ডাস্ট্রিতে পা রাখার এক বছরের মধ্যেই তাঁর প্রাক্তন প্রেমিক কাদের খান পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত হয়ে ফেরার হয়ে যান।  জানা যায় তাঁকে পালাতে সাহায্য করেছিলেন নুসরাত নিজেই। সেই সময় নুসরত-এর পড়াশোনা থেকে সমস্ত কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল কাদের। এমনকি কয়েক দিনের মধ্যেই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। সময়ের কাল ক্রমে সেই ঘটনা এখন চাপা পড়ে গিয়েছে।

এখানেই শেষ নয়। নিখিলের সঙ্গে এটাই প্রথম নুসরতের বিয়ে‌ও নয়। জানা যায় জামশেদপুরের এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ভিক্টর ঘোষের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন করতেন নুসরত। তাঁরা নাকি বিয়েও করেছিলেন। নুসরতের বুকের বাঁ দিকে জ্বলজ্বল করে একটি ট্যাটু লেখা Victory! এই  victory’ র Victor হচ্ছে তার প্রাক্তন স্বামী বা প্রেমিকের নাম। নিখিলের সঙ্গে বিয়ের আগে যুক্ত হয় Y! 

RELATED Articles