সোশ্যাল মিডিয়ায় নিখিলকে খোঁচা নুসরতের, হঠাৎ কী হল অভিনেত্রীর জীবনে?

সোশ্যাল মিডিয়ায় ভালো মতোই সময় কাটান অভিনেত্রী নুসরত জাহান। প্রত্যেকদিনই কোনও না কোনও পোস্ট করেন তিনি। কখনও নিজের মনে কী চলছে তা জানিয়ে বা আবার কখনও পরিস্থিতি অনুযায়ী কোনও উক্তি। এবার সোশ্যাল মিডিয়াতেই নিজের ‘লিভ ইন পার্টনার’ নিখিল জৈনকে খোঁচা দিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নিখিল জৈনও। জীবনের নানান মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন তিনিও। সেরকমই গতকাল, শুক্রবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি। নিজের ছবি পোস্ট করে লেখেন, “মনকে পরিপূর্ণ রাখুন ও আত্মাকে পরিণত করুন”।

এই পোস্টেরই পাল্টা একটি পোস্ট করেছেন নুসরত। নিজের একটি ছবি দিয়ে তিনি ক্যাপশনে লিখলেন, “মানবজমিনে সার দিচ্ছি… যাতে তারা পরিণত হয়ে বেড়ে ওঠতে পারে”। এই লেখার পাশে কটাক্ষের হাসির ইমোজি। এর থেকেই স্পষ্ট যে তিনি নিখিলকেই এই পোস্ট দিয়ে বিঁধলেন।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

গত বছর পুজোর পর থেকেই আলাদা থাকতে শুরু করেন নুসরত ও নিখিল। শোনা যায়, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতার জেরেই তাঁর দাম্পত্য জীবন ভাঙে। এরপর নুসরত অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেলে নিখিল যখন এই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন, তখন সকলে ধরেই নেন যে এই সন্তান যশের।

এরেই মধ্যে নুসরত নিখিলের সঙ্গে নিজ্জের বিয়েকে অবৈধ বলেন। তাঁর মতে, তুরস্কে হওয়া তাদের বিয়ে ভারতীয় আইনে বৈধ নয়। আর তাদের ম্যারেজ রেজিস্ট্রেশনই হয়নি, তাই ডিভোর্সের প্রশ্ন আসে না। এই নিয়ে দেওয়ানি মামলা করেন নিখিল। এদিকে আবার অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সঙ্গেও নিখিলের ঘনিষ্ঠতার গুঞ্জন উঠছে। যদিও ত্রিধা জানিয়েছেন যে নিখিল তাঁর স্কুলের সিনিয়র, তারা একে অপরকে অনেকদিন ধরেই চেনে। এর থেকে বেশি কিছু নয়।

আরও অন্যান্য খবর