এবার অ্যান্টি-ড্রোন প্রযুক্তি তৈরি হবে দেশেই, সীমান্ত আরও সুরক্ষিত করতে পুরো এলাকায় কাঁটাতারের বেড়া

এবার অ্যান্টি-ড্রোন প্রযুক্তি তৈরি হবে দেশেই। এমনকি সীমান্ত আরও বেশি সুরক্ষিত করতে গোটা এলাকায় বসানো হবে কাঁটাতারের বেড়া। এই সব কাজই হয়ে যাবে ২০২২ সালের মধ্যে। আজ বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন তিনি বলেন যে ডিআরডিও অ্যান্টি-ড্রোন বানাতে কঠোর পরিশ্রম করছে। আবার এদিকে, ভারত-পাকিস্তানের মধ্যেকার ৩ হাজার ৩২৩ কিলোমিটারের গোটা এলাকা মুড়ে দেওয়া হবে কাঁটাতারের বেড়ায়। ২০২২ সালের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এই বেড়ায় থাকবে অ্যান্টি-ক্লাইম্ব ও অ্যান্টি-রাস্ট ফিচার। এর জেরে এই বেড়া টপকে আসা বা বেড়ায় জং লেগে যাওয়ার মতো ঘটনা ঘটবে না।

আরও পড়ুন- প্রধানমন্ত্রী বাড়িতে শরদ পাওয়ার, চলল ৫৭ মিনিট ধরে বৈঠক, কোনও বদল ঘটবে কী জাতীয় রাজনীতিতে?

এদিন বিএসএফ-এর অনুষ্ঠানে অমিত শাহ বলেন, “এখনও আমাদের ৭ হাজার ৫১৬ কিমি দীর্ঘ উপকূল সীমান্ত আর ১৫ হাজার কিলোমিটারের বেশি স্থল সীমান্ত সুরক্ষিত রাখতে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদের আধাসামরিক বাহিনীর উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে”।

অমিত শাহ আরও দাবী করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে একটি স্বাধীন প্রতিরক্ষা নীতি তৈরি হয়েছে।এই নীতি অনুযায়ী, কেউ যদি আমাদের দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে, তাহলে তাদেরও সেই একই ভাষায় উত্তর দেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি জারি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন- হঠাৎই দিল্লি সফরে জগদীপ ধনখড়, রাজ্যপালের এই সফরের কারণ ঘিরে বাড়ছে জল্পনা

এদিন শাহ আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে পর্যন্ত দেশে কোনও আলাদা প্রতিরক্ষা নীতি ছিল না। তখন বিদেশ নীতি প্রতিরক্ষআ নীতির দিক নির্দেশনা করত বা প্রভআবিত করত। তবে আজকের দিনে পরিস্থিতি বদলেছে। আর এখন ভারতের সীমান্তকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারে না”।

RELATED Articles