সুন্দরী অভিনেত্রী সুগায়িকাও বটে! নুসরাতের নতুন পরিচয় পেয়ে আপ্লুত অনুরাগীরা

নুসরাত জাহান, টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, বসিরহাটের তৃণমূল সাংসদ। এ তো গেল তার কেরিয়ারের কথা। স্বামী নিখিল জৈনের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তার ফ্যাশন কালেকশনকে এখন কী করছেন তা জানা যায়নি তবে অভিনেত্রী যে এখন বেশ খোশ মেজাজে রয়েছেন সে কথা বলাই বাহুল্য। আর এর মধ্যেই পাওয়া গেল অভিনেত্রীর আরেকটি পরিচয় যা দেখে তাজ্জব তার অনুরাগীরা।

বর্তমানে বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস আর তার আগে তৃণমূলের হয়ে বিভিন্ন জায়গায় প্রচারে গিয়েছিলেন বসিরহাটের সাংসদ নুসরাত।এরকম একটি প্রচার সভায় ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে যেখানে দেখা যাচ্ছে নুসরাত জনপ্রিয় গান তোমায় হৃদ মাঝারে রাখবো গাইছেন। যদিও বর্তমানে তার হৃদমাঝারে নিখিল নাকি যশ কে রয়েছেন তা কারো জানা নেই তবে একজন সুগায়িকার মত এই গান উপস্থিত জনগণের মধ্যে গেয়ে ঝড় তুলেছেন নুসরাত।

পরনে সবুজ শাড়ি এবং সবুজ ফুল হাতা ব্লাউজ, খোলা চুলেই মাইক হাতে গান ধরেছেন নুসরাত। এই ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় প্রবল ভাইরাল হয়েছে।

বস্তুত নুসরাত জাহান একজন ভালো রাঁধুনীও বটে যা তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই স্পষ্ট। কিন্তু নুসরাত যে ভালো গানও গাইতে পারেন তার প্রমাণ এই ভিডিওটি। সবাই উপস্থিত মানুষ করতালি বুঝিয়ে দিয়েছেন তারা কতটা পছন্দ করেছেন নুসরাতের গান।

আপনিও দেখুন সেই ভিডিও যেখানেই নুসরাত গান গেয়ে সকলের মন জয় করেছেন…

RELATED Articles