মাতৃদিবসে আবেগঘন পোস্ট রিয়া চক্রবর্তীর! পোস্ট করলেন ছেলেবেলার ছবি

গত বছরে সংবাদমাধ্যমে করোনা শব্দের পাশাপাশি অন্যতম চর্চিত শব্দ ছিল রিয়া চক্রবর্তী।অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় অভিযুক্ত ছিলেন তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এমনকি ড্রাগ চক্র মামলায় নাম জড়িয়ে যাওয়ায় তাকে বাইকুল্লা জেলে একমাস থাকতেও হয়। গত বছরটা রিয়া চক্রবর্তীর জন্য মোটেও ভাল ছিলনা। এক কথায় তিনি গোটা দেশের চোখে ভিলেন হয়ে গিয়েছিলেন।

সময়ে এগিয়েছে, মানুষ গত বছরের কথা ভুলতে শুরু করেছে। ধীরে ধীরে অভিনেত্রী রিয়া চক্রবর্তীও স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। আজ মাতৃদিবসে রিয়া সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করলেন। এর থেকে বোঝা যাচ্ছে ধীরে ধীরে রিয়া স্বাভাবিক জীবনে ফিরছেন।

মাকে কেক খাইয়ে দিচ্ছেন ছোট্ট রিয়া, এরকমই একটি ছোট বেলার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন একটি হৃদয়ছোঁয়া বার্তা, তার মা তাকে ছোটবেলায় বলতেন “সমস্ত খুশি তোমার নিজের মধ্যেই আছে। বাইরে খুশি আনন্দ খুঁজতে যেও না। তোমার হৃদয়ের মধ্যেই আছে ভালবাসা।”

তার এই পোস্টে লাইক কমেন্ট ভালোই পড়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি এখন বেশ অ্যাক্টিভ। মাঝে মাঝে খুব ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে পার্টি করেন তিনি এবং তার ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। তার মধ্যে তার আজকের পোস্ট একটু অন্যরকম যা হৃদয় ছুঁয়ে গিয়েছে তার অনুরাগীদের।

আরও অন্যান্য খবর