বিগত কিছু মাস ধরেই তিনি চর্চার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন। কারণটা অবশ্যই তাঁর ব্যক্তিগত জীবন। এই নিয়েই নানান ট্রোল, কটাক্ষের মুখে বারবার পড়তে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু ভেঙে পড়েননি তিনি। তাঁর দিকে আসা সমস্ত কটাক্ষের বাণকে কঠোর হাতে সামলেছেন অভিনেত্রী নুসরত জাহান।
শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরেই আসতে চলেছে নুসরতের জীবনের নতুন অতিথি। দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে তাঁর ‘মাম্মি গ্লো’। তাঁর সেই ঔজ্জ্বল্য ছড়িয়ে পড়েছে তাঁর চোখে-মুখেও। তাঁর নানান ছবির মাধ্যমেই তা প্রকাশ পায়।
তবে সংবাদমাধ্যমে খুব একটা কথাবার্তা বলেন না নুসরত। কিন্ত এদিকে আবার সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা উগড়ে দেন তিনি। গত বৃহস্পতিবারও খানিকটা তেমনটাই করলেন অভিনেত্রী। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখতেই তা ধরা পড়ল।
এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন নুসরত যাতে তাঁকে দেখা যায় তিনি গাড়িতে বসে রয়েছেন, খোলা চুল ও ন্যুনতম মেকআপ। নিজের গন্তব্যে পৌঁছনোর মাঝেই বুমেরাং ভিডিও বানান অভিনেত্রী। এর সঙ্গে লেখা, “তোমায় ভালোবাসা পাঠালাম”।

এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কার উদ্দেশ্যে এই কথাটি বললেন নুসরত? সেটা কী তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে নাকি তাঁর জীবনের বিশেষ মানুষকে? আর নাকি যে নতুন মানুষ নুসরতের জীবনে আসতে চলেছে তাঁকে? তবে সেই প্রশ্নের উত্তর তো একমাত্র নুসরতের কাছেই রয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ফের নেট দুনিয়ায় কটাক্ষের মুখে পড়েন নুসরত। খোলা চুলে বেশ গ্ল্যামারস লুকে একটি ছবি দিয়ে নুসরত ক্যাপশনে লেখেন, “মানবজমিনে সার দিলাম, যাতে তারা পরিণত হয়ে ওঠে”।
তাঁর এই পোস্টেই তাঁকে নানানভাবে আক্রমণ করা হয়। শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। ধর্ম নিয়ে কটাক্ষ করা হয় অভিনেত্রীকে। এমনকি, তাঁর মৃত্যু কামনা পর্যন্তও করেন এক নেটিজেন। এর পাল্টা অবশ্য কিছু বলেন নি নুসরত।






