এই জঙ্গি হামলায় ক্ষুব্ধ খাইবার পাখতুনখোয়ার জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে একাধিক চীনা ইঞ্জিনিয়ারের। এর জেরে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করেছে চীন। এর ফলে বেশ সমস্যার মুখে পড়েছে ইমরান খানের দেশ। চীনের কাছে ক্ষমা প্রার্থনাও মকরেছে তারা। কিন্তু কোনওরকমেরই কোনও কথা শুনতে নারাজ বেজিং।
হয়ে পাকিস্তানে চলা নানান প্রোজেক্টের কাজ বন্ধ করে দিয়েছে চীন। শুধু তাই-ই নয়, দাসু হাইড্রোপাওয়ার প্রোজেক্টে যে সমস্ত পাকিস্তানী শ্রমিক ও কর্মচারীরা কাজ করছিলেন, তাদেরও বের করে দিয়েছে চীন।
নিজেদের ৯ ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর বেজিং চীন-পাকিস্তানি ইকোনমিক করিডরের কাজ নিয়ে গঠিত উচ্চ স্তরীয় সমিতির বৈঠকটিও রদ করে দিয়েছে চীন। এর পাশাপাশি কয়েক হাজার কোটি টাকা হাইড্রোপাওয়ার প্রোজেক্টের কাজও গতি হারিয়েছে। নিজেদের নাগরিকদের সুরক্ষার জন্যই পাকিস্তানকে ফান্ড দিত চীন কিন্তু এরপরও তাঁদের নাগরিকদের মৃত্যু হওয়ার পাকিস্তানের উপর বেজায় চটেছে তাঁরা।
আরও পড়ুন- হঠাৎই ভারতের খুব কাছাকাছি শি জিনপিং, চীনা প্রেসিডেন্টের তিব্বত সফর নিয়ে বাড়ছে জল্পনা
অন্যদিকে, পাকিস্তান এই জঙ্গি হামলাকে স্রেফ একটা দুর্ঘটনা প্রমাণ করতে চাইছে আর এর জন্য নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। চীনের হাত থেকে বাঁচার জন্যই যে এমনটা করছে সে দেশ, তা বেশ স্পষ্ট।
বলে রাখি, গত সপ্তাহে চীনের নেতৃত্বে হওয়া দাসু হাইড্রোপাওয়ার প্রোজেক্টে কাজ করতে যাওয়া ৯ জন চীনা ইঞ্জিনিয়ার প্রাণ হারায় একটি জঙ্গি হামলায় জানা যায় খাদে পড়ে গিয়েছে তাদের বাসটি। এই বিষয়ে পাকিস্তানে জঙ্গি হামলার বিশ্লেষক ফখর কাকাখেল বলেন, চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের কাজে বাঁধা ফেলার জন্যই এমন ষড়যন্ত্র করা হয়েছে।
ফখর আরও বলেছেন, “এতদিন বালুচিস্তান অঞ্চলের প্রোজেক্টগুলিকে নিশানা বানানো হত। এবার এর বাইরেও হচ্ছে। আর এমন প্রথমবার হল যে, চীনের নাগরিকরা হামলার শিকার হল। এটা খুবই চিন্তার বিষয়”।
Termination of employment contracts of Pakistani personnel by DASU HPP Management (Chinese) is extremely worrying development. Imran Niazi Govt’s handling of national affairs has landed Pakistan in seriously sad state of affairs. Time to get rid of this incompetent &corrupt Govt! pic.twitter.com/unkfpb06gg
— Ishaq Dar (@MIshaqDar50) July 17, 2021
তবে এই হামলার পর দাসু প্রোজেক্টের সঙ্গে যুক্ত নানান পাকিস্তানী কর্মীদের এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট রদ করেছে চীন। এই ঘটনায় পাকিস্তানের বিরোধী দলের নেতা ইশাক ডার একটি টুইট করে বলেন, চীন পাকিস্তানী কর্মীদের কাজ থেকে ছাঁটাই করছে। ইশাক ডার ইমরান খানকে বেশ আক্রমণাত্মক সুরেই বলেন, যা হচ্ছে সেটা পাকিস্তানের জন্য একেবারেই ভালো হচ্ছে না।





