কেউ কি জানতেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের আরো একটি নাম রয়েছে? নয়না। হ্যাঁ, রবিবার সকালেই নিজের আরও একটি নামের কথা জানালেন নুসরাত জাহান। ইনস্টাগ্রামে একটি ডাবের ছবি দিয়ে ‘নয়না’ নামটি ফলাও করে সকলকে জানালেন নতুন মা।
এদিন আবার জানা গেল ফেসবুকে অভিনেত্রীর আরও একটি অ্যাকাউন্ট আছে। যেখানে তাঁর নাম রয়েছে ‘নয়না জাহান’। সে অ্যাকাউন্টটি যদিও বেশ সক্রিয় নয়। তবে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় তাঁর এই নাম শুধু সীমাবদ্ধ নয়। জানা গিয়েছে অভিনেত্রীর প্রাক্তন নিখিল জৈনও তাঁকে একসময় ভালোবেসে ‘নয়না’ নামে ডাকতেন। পাশাপাশি সংবাদমাধ্যমকে সে কথা নিজে জানিয়েছিলেন নিখিল জৈন। এখন বদলে গিয়েছে পরিস্থিতি। এখন আর একসঙ্গে নেই নুসরাত জাহান ও নিখিল জৈন। দুজনের জীবন এখন আলাদা হয়ে গিয়েছে। তাই সেভাবে এখন এই নামের কথা কারোরই মনে নেই।

নিখিল জৈনকে ছেড়ে যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু এখন হঠাৎ নিখিল জৈনর দেওয়া নাম ফলাও করে কেন বলছেন অভিনেত্রী? কেনই বা সেই নামকে সকলের সামনে তুলে ধরছেন? তবে কী নিখিল জৈনকে কিছু বার্তা দিতে চাইছেন তিনি? এরকমই কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর পোস্ট দেখে আবার এই দিন নেটমাধ্যমে ইঙ্গিতবাহী পোস্ট করেছেন নিখিল জৈন। জিম করে নিজেকে ক্যামেরাবন্দী করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ছকটি ছবি। তিনি লেখেন, “নিজেকে আগুনে পুড়িয়েছি আমি। কিন্তু হে ফিনিক্স- আমি এখানে, আমি আমার শক্তিকেই আগুনে পরিণত করেছি”।
অভিনেত্রীর করা পোস্টে নিখিল জৈনর পাল্টা জবাব দেখে মনে হচ্ছে সবকিছু ভুলে এগিয়ে যাচ্ছেন তিনি। তবে কী কঠিন সময় পার করে এসেছেন তিনি? নুসরাতের সন্তানের জন্মের পর তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন নিখিল জৈন। বলেছিলেন, ‘ফোনে যোগাযোগ করব না আলাদা করে। সম্পর্ক নেই আর। কিন্তু কামনা করব সুস্থ থাকুক ছেলে। সুন্দর করে বড় হয়ে উঠুক। অনেক শুভেচ্ছা’।
সম্পর্ক না থাকলেও নুসরাতের প্রতি তাঁর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু হঠাৎ করে পুরনো প্রেমিককে কেন মনে করছেন অভিনেত্রী? তা বুঝতে পারা যাচ্ছে না।
View this post on Instagram





