“বুদ্ধি করে ভোট দিন” উপদেশ দিয়ে ট্রোলড হলেন ঐন্দ্রিলা!

এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র সমালোচনার শিকার হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মালদ্বীপেই আটকে আছেন ঐন্দ্রিলা এবং তার সঙ্গে আটকে অঙ্কুশ হাজরাও। এবার সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ভোট ভেবে দেওয়ার পোস্ট করতেই তাকে পড়তে হল সমালোচনার মুখে।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে মালদ্বীপে ঘুরছেন ‘চারু’, বার্বি পোশাকে মিষ্টি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী

গতকাল রাতে ঐন্দ্রিলা একটি ছোট গল্প পোস্ট করেছিলেন যা আসলে অনেকটাই উপদেশমূলক। এক সিংহ বনের সকলকে বলেছিল, “আমাকে ভোট দিল সকলকে আমি পশমের শাল দেব।” তখন এক ভেড়া সাহস করে জিজ্ঞাসা করেছিল, পশম আসবে কোথা থেকে? সেই শুনে সিংহ শুধু হেসেছিল।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

এই গল্প পোস্ট করে আসলে ঐন্দ্রিলা যে সকলকে নিজের ভোট ভেবে দিতে বলেছেন এই কথা তো স্পষ্ট। আর এখানেই ক্ষিপ্ত অনেকে। কেউ বললেন ‘দিদি টিকিট দেননি তোমায়’? অনেকে ঐন্দ্রিলাকে রাজনীতি থেকে দূরে থাকবার পরামর্শ দেয়, কেউ আবার বলে ২ রা মে’র পরই তোমায় জবাব দেব। কেউ লিখেছেন, হ্যাঁ, আমি বুদ্ধি করেই ভোট দেব। একজন বললেন, ‘তুমি শিল্পী। শিল্পীর মতোই থাক। সাধারণ মানুষকে জ্ঞান দিতে হবে না। সাধারণ মানুষ ঠিক জানে কাকে ভোট দিতে হবে’।

আরও পড়ুন: ‘ফ্লপমাস্টার’ থেকে ‘হিটমাস্টার’! জেনে নিন চরম ব্যর্থতা থেকে জীবনে ঘুরে দাঁড়ানো মহানায়কের অজানা গল্প

যদিও অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন দু’জনেই রাজনীতি থেকে দূরে থাকেন। তবুও রাজনীতির পোস্ট করায় ঐন্দ্রিলাকে কেউই ছেড়ে কথা বলেননি।

RELATED Articles