দেবচন্দ্রিমা সিংহ রায়, নামটা টেলিপাড়াতে বেশ পরিচিত। তবে তাঁকে ‘চারু’ নামেই বেশীরভাগ মানুষ চেনেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সাঁঝের বাতি’-তে এই চরিত্রেই অভিনয় করছেন তিনি। টেলিভিশনের পর্দায় তাঁর অভিনয়ে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
পর্দায় বাইরে কিন্তু চারু ওরফে দেবচন্দ্রিমা একেবারে অন্যরকম। বরাবরই নিজের প্রেম নিয়ে কোনও লুকোছাপা নেই তাঁর। সকলেই জানেন যে দেবচন্দ্রিমা ও সায়ন্ত মোদক চুটিয়ে প্রেম করছেন।
View this post on Instagram
আরও পড়ুন- বিয়ের পর মিনি হানিমুনে সৌরভ-ত্বরিতা, সমুদ্র সৈকতে কাটালেন অন্তরঙ্গ মুহূর্ত
কিছুদিন আগেই প্রেমিকের সঙ্গে মালদ্বীপে উড়ে গিয়েছেন দেবচন্দ্রিমা। সেখানে গিয়ে সেলিব্রেট করেছেন নিজের রূপকথার মতো জন্মদিন। সেখানে গিয়ে একের পর এক উপহারও পেয়েছেন দেবচন্দ্রিমা। শেয়ার করেছেন প্রেমিকের সঙ্গে কাটানো নানান অন্তরঙ্গ মুহূর্ত যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
View this post on Instagram
এবার সেই মালদ্বীপেরই একটি মিষ্টি ভিডিও শেয়ার করলেন দেবচন্দ্রিমা। সেখানে নিজের জন্মদিনের দিন বিশেষ একটি পোশাকে দেখা গেল তাঁকে। গোলাপি রঙের বার্বি পোশাকে অসাধারণ দেখাচ্ছিল তাঁকে। অফ শোল্ডার শর্ট এই পোশাকে কোনও রাজকুমারীর থেকে কম কিছু লাগছিল না দেবচন্দ্রিমাকে। তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। সকলে বেশ প্রশংসা করেছেন তাঁর এই পোশাকের।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন- জিতুর পরকীয়া! স্ত্রীকে ছেড়ে অন্য মেয়েকে ‘আই লাভ ইউ’ বললেন অভিনেতা
বলে রাখি, কাজের সুবাদেই দেবচন্দ্রিমা ও সায়ন্তর প্রেমের সূত্রপাত। কালার্স বাংলার ‘কাজললতা’ ধারাবাহিকে কাজের সময় থেকেই দুজনের বন্ধুত্ব। তা ধীরে ধীরে প্রেমে রূপ পায়। প্রায় তিন বছর হয়ে গেল তাদের সম্পর্কের। তবে কবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, সেই উত্তর কিন্তু এখনও মেলেনি।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!