জি বাংলার রিয়েলিটি শোগুলির মধ্যে অন্যতম এবং জনপ্রিয় গানের শো ‘সারেগামাপা।’ বহু বছর ধরে প্রচুর ট্যালেন্টেড শিল্পীরা এখানে এসে গান করেছেন। দর্শকদের মন গান শুনিয়ে ভালো করে আসছে এই শো বহুকাল ধরে। বর্তমানে শুরু হয়েছে তাদের নতুন সিজিন। এই বছর বিচারক পদে রয়েছেন শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মা, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো প্রমুখরা। গত বছরের মতো এবছরও সঞ্চালনা করছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
প্রত্যেক সপ্তাহের শেষে শনি ও রবিবার রাত সাড়ে ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত হচ্ছে এই শো। শেষ হয়েছে তাদের অডিশন পর্ব। পরের সপ্তাহতে দেখা যাবে গ্র্যান্ড প্রিমিয়াম শো। তার প্রমো প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতেও। এবছর এই শোয়ের বিশেষ আকর্ষণ পণ্ডিত অজয় চক্রবর্তী। তিনি শোটির প্রধান বিচারপতি।
তবে শেষ সপ্তাহে অডিশন পর্বের শেষে পণ্ডিত অজয় চক্রবর্তী একটি বড় ঘোষণা করেন। যা শুনে দর্শক প্রথমে ঘাবড়ে গেলেও পরবর্তীতে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন। ‘সারেগামাপা’ র মঞ্চে পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, এবছর খুদে প্রতিযোগীরা মূল প্রতিযোগিতায় অংশ নেবে না।
তিনি বলেন, তাদের পড়াশোনা, স্কুল এতো কিছুর মাঝে এই রেষারেষিতে তিনি রাখতে চাইছেন না। খুদেরা এখানে আসবে সবাইকে গান শোনাবে কিন্তু প্রতিযোগিতায় থাকবে না তারা। এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন তাদের অভিভাবকরাও।
এই মুহূর্তে শোতে চার খুদে সদস্য রয়েছে ঋষভ, হৃদিস্রোতা, স্বর্ণাভ এবং তানি মুনি। পণ্ডিত অজয় চক্রবর্তী জানিয়েছেন, তাঁর গানের স্কুল থেকে খুদেরা তালিম শিখতে পারবে। তাদের ভবিষতের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন বিচারকরা, খুশি দর্শকমন্ডলী।





