বড় চমক! এবার টলিউডে অভিষেক ঘটতে চলেছে পরীমণির, বাংলাদেশি অভিনেত্রীর বিপরীতে নায়ক তৃণমূল বিধায়ক

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি স্বামী শফিকুলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে। বারবার শিরোনামে আসার পরও, এই খবর নতুন করে তাঁকে শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই ছেলে রাজ্য অসুস্থ হওয়ায় কলকাতায় এসেছিলেন তিনি। তবে এইবার আসছেন কাজের সূত্রে। বেশ কিছুদিন আগে টলিপাড়ায় এসেছিলেন পরীমণি। কী কারণ এসেছিলেন সেটা সেময় প্রকাশ্যে আসেনি। এবার সকলের সব কৌতুহল নিজেই মিটিয়েছেন অভিনেত্রী।

বাংলাদেশে অভিনেত্রী জানান, টলিউডে অভিষেক ঘটতে চলেছে তাঁর। ছবির নাম ‘ফেলুবকশি’।কয়েক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলই যে, কলকাতার ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের এই বিতর্কিত নায়িকা। মার্চ মাস থেকেই শুরু হবে শুটিং। কোন ছবি সেই ব্যপারে প্রথমে কিছুই জানা যায়নি। এই সিনেমায় পরীমণির বিপরীতে থাকবেন তৃণমূলের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। ফেলুবকশি ছবিটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। ২৬ শে মার্চ কলকাতার লোকেশনে শুরু হবে শুটিং। তাই ফের কলকাতায় দেখা যাবে পরীমণিকে।

বহুদিন আগে থেকে টলিউডের কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিল পরীমণি। এবার সেই সুযোগ এলো পরীমনির হাতে। টলিউডের পরীমণির এই প্রথম কাজ। এই ছবির চিত্রনাট্য পরিমনির পছন্দ হওয়ায় তিনি রাজি হন ফেলুবকশি সিনেমায় ওই চরিত্রে অভিনয় করতে। এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। এই প্রথম বার কলকাতার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন নায়িকা।

অভিনেত্রী জানান, “এটি থ্রিলারধর্মী ছবি। পরীমণির চরিত্রের নাম লাবণ্য। তবে ছবির কাহিনী প্রসঙ্গে বেশি কিছু বলেননি।” গত বছর আনন্দবাজার অনলাইন তাঁকে বছরের বেস্ট অনুষ্ঠানে পুরস্কৃত করে। সেই পুরস্কার নিতে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। তখনই এই ছবির কাজের ব্যাপারে আলোচনা হয় বলে শোনা গিয়েছে। গত বছর থেকেই ছবির কাজের ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল এবং শেষপর্যন্ত এই বছর সেটা ফাইনাল হয়েছে। পরীমণি এই প্রথমবার কলকাতার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন।

আরও অন্যান্য খবর