৩০ বছর পর হিন্দু নববর্ষে তিনটি বিরল রাজযোগ, প্রচুর ধনলাভ হবে ৩ রাশির, চাকরিতে পদোন্নতির যোগ, আসছে অনেক সাফল্য

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চৈত্র মাসের প্রতিপদ তিথি থেকেই সূচনা হয়ে যায় হিন্দু নববর্ষের। চলতি বছর ৯ এপ্রিল চৈত্র নবরাত্রির প্রতিপদ তিথি। অর্থাৎ আগামী ৯ এপ্রিল থেকে হিন্দু নববর্ষ শুরু হচ্ছে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এ বারের নববর্ষে তিনটি রাজযোগ তৈরি হচ্ছে। এগুলি হল- শশ রাজযোগ, অমৃতসিদ্ধি রাজযোগ ও সর্বার্থসিদ্ধি রাজযোগ। এই তিন রাজযোগের শুভ ছায়াতেই সূচনা হবে হিন্দু নববর্ষের। জ্যোতিষ অনুযায়ী বিক্রম সম্বৎ ২০৮১-র রাজা মঙ্গল ও মন্ত্রী শনি। এর ফলে গোটা বছর বজায় থাকবে শনি ও মঙ্গলের প্রভাব। এর ফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোন্নতি হবে।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

বৃষ রাশি

এই বছর কেরিয়ার ও ব্যবসার দিক খুব ভালো যাবে এই রাশির জাতক-জাতিকাদের। নিজের ইচ্ছামতো স্থানে বদলি হতে পারে চাকরিজীবীদের। এই সময় পদোন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। অর্থ বৃদ্ধি এই সময় এদের। সুখ-সুবিধা লাভ করবেন এই রাশির জাতক-জাতিকাদের। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করবেন এরা। শেয়ার বাজার, বেটিং ও লটারির মাধ্যমে ভালো লাভ হতে পারে। ধন আগমনের নতুন মাধ্যম তৈরি হবে এই সময়।

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য হিন্দু নববর্ষ দারুণ লাভজনক প্রমাণিত হবে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে। একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করবেন এরা। অসাধারণ হারে আয় বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা থাকলে এই সময় সেই কাজ শুরু করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিজীবী জাতক-জাতিকাদের পদোন্নতি ও বেতনবৃদ্ধি হতে পারে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এই সময়।

মকর রাশি

হিন্দু নববর্ষ শুভ ফলদায়ী প্রমাণিত হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। নতুন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে এই সময়। গাড়ি ও সম্পত্তি লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এর ফলে বেশ লাভবান হবেন এরা। ব্যক্তিত্ব উন্নত হবে এই রাশির জাতক-জাতিকাদের। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা পদ লাভ করতে পারেন। অর্থ লগ্নি সংক্রান্ত পরিকল্পনা সফল হবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles