বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর বলিউডের তাবড় তাবড় মুখের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেত্রী পায়েল রোহতাগি। অভিযোগ করেছিলেন করণ জোহর থেকে সালমান খান সকলকে নিয়েই। তাঁর ভিডিও বার্তাগুলো প্রচুর শেয়ার হয়,প্রচুর মানুষ পায়েলকে সমর্থন করেন।
সম্প্রতি জানা গেল যে তাঁর টুইটার একাউন্ট সাসপেন্ড করা হয়েছে এবং তার জন্য নাকি টুইটার থেকে তাঁকে কোনো কারণও দর্শানো হয়নি। পায়েল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাঁকে বলতে দেখা যাচ্ছে যে, বুধবার তাঁর টুইটার একাউন্ট সাসপেন্ড করা হয়েছে। এর জন্য তাঁকে টুইটার থেকে কোনরকম কারণ দর্শানো হয়নি এবং তাঁকে কোনও ইমেলও পাঠানো হয়নি। এবার তিনি দর্শকদেরই খুঁজে বার করতে বলেছেন কেন আচমকা তাঁর অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হল।
তিনি আরো জানিয়েছেন যে তিনি কাউকে অপমান করেন নি, কোন অশ্লীল শব্দ ব্যবহার করেন নি, তিনি শুধু সত্যিটাকে সামনে তুলে এনেছেন। পরে তিনি আরেকটি ভিডিও পোস্ট করে যেখানে তাকে বলতে শোনা যায় যে, আমি এটা শুনেছি যে সলমানের লোকজন নাকি আমার একাউন্ট এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। আমি জানিনা যে সালমান খান এরকম প্রতিহিংসাপরায়ণ কিনা, আশা করব আমি নিজেকে যেরকম ‘হিউম্যান’ বলে থাকেন উনি সেরকমই।
পায়েলের কথায়, এইভাবে একাউন্ট সাসপেন্ড করে দেওয়াটা অন্যায় এবং তিনি নাকি পরে একটি মেইল পেয়েছেন যেখানে বলা হয়েছে যে তার একাউন্ট সাসপেন্ড করার কোনও কারণ নেই। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে টুইটারের মতো আরেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার দাবি করেছেন।
তিনি জানিয়েছেন যে আমাদের সকলেরই নিজেদের মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। পায়েলের জীবনে এই ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও একবার ইনস্টাগ্রাম থেকে লাইভ করার সময় তাঁর একাউন্ট ব্যান করে দেওয়া হয়েছিল। এমনকি পায়েলকে জেলেও যেতে হয়েছে মতিলাল নেহেরুর বিরুদ্ধে একটি ভিডিও তৈরি করায়। পরে অবশ্য তিনি জামিন পান।





