পুজোর আগেই উষ্ণতার ছোঁয়া, বোল্ড ফটোশুটে পায়েল সরকার

করোনা আবহে আর লকডাউনে কার্যত বিপর্যস্ত গোটা বিশ্ব। সিনেমা হল খোলার বিষয়েও এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা দেওয়া হয়নি সরকার থেকে। তাই বড়পর্দার অভিনেতা অভিনেত্রীদের দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি তাঁদের আরও বেশ কিছু শখ পূরণের ছবি তাঁরা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CFcmZAegcVG/?utm_source=ig_web_copy_link

যখন ধীরে ধীরে সব চেনা ছন্দে ফিরতে শুরু করছে, তখন কোনও কোনও অভিনেত্রী সাহসী ফটোশুট করে তা সোশ্যাল মিডিয়ায় দিয়ে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছেন। মুম্বাইয়ের পাশাপাশি কলকাতার অভিনেত্রীরাও নিজেদের বোরডম কাটাতে এই ফটোশুটে নিজেদের ব্যস্ত রাখতে শুরু করে দিয়েছেন। এবার সাহসী ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা গেল অভিনেত্রী পায়েল সরকারকে(Payel Sarkar)। “বোঝেনা সে বোঝেনা” “প্রেম আমার” সহ একাধিক ছবির নায়িকা পায়েল সরকার অভিনয়ে দর্শকদের মন জিতে এসেছেন এতদিন। এখন হট অ্যান্ড বোল্ড ফটোশুটেও (Bold Photoshoot)পুজোর আগে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছেন। নেটিজেনদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তারই কিছু ঝলক। যা দেখে নেটিজেনরা বলছেন, “ইয়ে গরমি!”

https://www.instagram.com/p/CFCx0Z-A_pl/?utm_source=ig_web_copy_link

তবে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী। প্রেমিক আছে কীনা জিজ্ঞাসা করাতে অভিনেত্রীর সোজাসুজি উত্তর- “একেবারেই নেই। আরে যদি কাউকে পছন্দ না হয়, কী করব? জোর করে তো আর প্রেম করতে পারব না! আমি জানি, আমার চারপাশটা খুব বোরিং। আশেপাশের মানুষগুলোও। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন, ডিক্যাপ্রিও-র মতো কাউকে পাচ্ছি না তো।”

https://www.instagram.com/p/CEwopmRAkgn/?utm_source=ig_web_copy_link

অর্থাৎ ডি ক্যাপ্রিও-র মতো পুরুষই তাঁর স্বপ্নের পুরুষ, বলেই ফেললেন পায়েল।

https://www.instagram.com/p/CD4EU3cglit/?utm_source=ig_web_copy_link

আপাতত সোশ্যাল মিডিয়ায় নিজের ফটোশুট দিয়ে উষ্ণতা ছড়ানোতে আলোচনার শীর্ষেই রয়েছেন পায়েল সরকার। বর্তমানে পায়েলকে দেখা যাচ্ছে হইচইয়ের অন্যতম জনপ্রিয় সিরিজ মিসম্যাচ ৩ এ। এখানেও নিজের অভিনয় প্রতিভার পাশাপাশি উষ্ণতা ছড়াতে খামতি রাখেননি অভিনেত্রী।

https://www.instagram.com/p/CDHGr8-gdK6/?utm_source=ig_web_copy_link

আরও অন্যান্য খবর