হাতে চাঁদ পেলেন ডোমজুড়ের শক্তি দাস! লটারি জিতে কোটিপতি হাওড়ার দুধের সেলসম্যান!

দীর্ঘদিনের লড়াইয়ের পর ফিরল সৌভাগ্য! লটারি জিতে কোটিপতি হলেন হাওড়ার ডোমজুড়ের শক্তি দাস (Shakti Das)। কোনওরকমে দিন গুজরান হ‌ওয়া পরিবার এখন বেজায় খুশি। উত্তর ঝাপরদহ গ্রামে শক্তি দাসের বাড়ি।

পেশায় তিনি দুধের সেলসম্যান (milk salesman)। পেতেন মাত্র ৭ হাজার টাকা বেতন। তাতে কোন‌ওরকমে টেনে টুনে চলছিল সংসার। কিন্তু আর‌ও বেশি টাকা উপার্জনের সহজ রাস্তা হিসেবে বেছে নেন লটারির টিকিট কাটা। করোনা পরিস্থিতিতেই মাস ছয়েক ধরেই লটারির টিকিট কাটার নেশা মাথায় চেপে বসেছিল তাঁর।

মাঝে মধ্যে টাকাও পেয়েছেন। তবে তা যতসামান্য‌ই। আরও বেশি টাকা পাবেন, এই আশায় তিনি ক্রমাগত‌ই টিকিট কাটতে থাকেন। এরপরই গত শনিবার অর্থাৎ ১৯ তারিখ একটি লটারির টিকিট কাটেন শক্তি দাস।

আর এই টিকিটেই লক্ষ্মী ফেরে ঘরে। জিতে নেন প্রথম পুরস্কার। এক কোটি টাকা (1 crore rupees)। শক্তিবাবু জানিয়েছেন, এই টাকা দিয়ে আপাতত বাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। তাছাড়া বৃদ্ধা মা সহ সবাইকে সারাজীবন দেখাশোনা করতে চান অবিবাহিত শক্তি দাস। এত টাকা পেলেও মাটিতে পা রেখেই চলতে চান শক্তি দাস‌। আর তাই সেলসম্যানের চাকরি ছাড়ার কোন‌ও পরিকল্পনাই নেই তার।

RELATED Articles

Leave a Comment