সুইমিং পুলে মায়ের সঙ্গে জলকেলিতে ব্যস্ত কৃতি, ছবি দেখে আপ্লুত নেটদুনিয়া

মা মেয়ের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মিষ্টি ও মধুর সম্পর্ক। ছোটোবেলা থেকে মায়ের আদরে বড় হওয়া সন্তান একসময় মায়ের বন্ধু হয়ে ওঠে। একে অপরের জীবনের সুখ দুঃখ ভাগ করে নিতে মা-মেয়ের জুড়ি মেলা ভার। মায়ের কোলে যখন তার কন্যা সন্তান আসে, তার মধ্যে দিয়ে মা নিজের প্রতিচ্ছবি দেখতে পান। এমনই এক মা-মেয়ের জুটি দেখে মুগ্ধ হলেন নেটিজেনরা।

বলিউডের অন্যতম নবাগতা অভিনেত্রী কৃতি শ্যানন নিজের মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। একটি সুইমিং পুলে মায়ের সঙ্গে জলকেলিতে ব্যস্ত তিনি। মায়ের জন্মদিন আর মেয়ে কোনও বিশেষ উপহার দেবে না, এমন হতে পারে নাকি? তাই মায়ের জন্মদিনে মাকে নিয়ে সুইমিং পুলেই পার্টি করলেন কৃতি। সুইমিং কস্টিউম পড়ে জলে নেমে ছোট্ট উপহার দিলেন মাকে। কোনও মায়ের জন্য এর চেয়ে বড় উপহার আর কিই বা হতে পারে যে মেয়ে তার জন্মদিনের জন্য এতো কিছুর আয়োজন করেছে। তাই মাও হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ‘

এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরেই ভাইরাল হয়ে যায়। মা মেয়ের এই মিষ্টি সম্পর্ক দেখে বেজায় খুশি হন নেটদুনিয়ার মানুষ। একের পর এক জন্মদিনের শুভেচ্ছা বার্তা আস্তে থাকে কৃতির মায়ের উদ্দেশে।

তেলেগু চলচ্চিত্র ১ নেনোক্কাদিন দিয়ে অভিনয় জীবনে পা রাখেন কৃতি। এরপর বেশ কয়েকটি হিন্দি ছবিতে দেখা যায় তাকে। হিন্দি ছবি ‘হিরোপান্তি’-এর জন্য ফিল্মফেয়ার মঞ্চে সেরা নবাগতার পুরস্কার পান অভিনেত্রী। এরপর একের পর দিলওয়ালে, বরেলি কি বরফি, রাবতা, হাউসফুল ৪-এ দেখা যায় তাকে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার ভালো বন্ধুত্বের কথাও শোনা যায়। শেষ ‘পাণিপথ’ ছবিতে অভিনয় করেন কৃতি। ছবিতে একজন সারোগেট মাদারের ভূমিকায় অভিনয় দেখা যায় তাকে।

RELATED Articles