গল্পের গরু জলেও ভাসে! বন্যায় ডুবে যাচ্ছে ফুলকি-রোহিত-শালিনী, কাকে বাঁচাবে রোহিত? ‘ফুলকি’র মহাপ্রলয় পর্বের প্রোমো দেখে হেসে গড়াগড়ি নেটনাগরিকরা

Phulki serial promo of Mahapralaya episode: গল্পের গরু গাছেও ওঠে‌। এখনকার ধারাবাহিকগুলি (Phulki) সেই অবস্থাই হয়েছে। অবান্তর যত গল্প দর্শকদের সামনে তুলে ধরে তুলোধোনা শিকার হন লেখিকা। কারোর দুটো বিয়ে, আবার কেউ বউকে ছেড়ে অন্য কোথাও সংসার করছে এসব নিয়েই ধারাবাহিকের গল্প (Phulki serial promo of Mahapralaya episode)

দর্শকদের প্রতিনিয়ত কটাক্ষের মুখোমুখি হতে হতে নতুন নতুন গল্প নিয়ে আসছে চ্যানেলগুলি। প্রত্যেকটি ধারাবাহিকই ভিন্ন সাধের নতুন কোন গল্প বলছে। তবে এবার জি বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক ফুলকি যা টিআরপি তালিকার শীর্ষে থেকেছে গত দুই সপ্তাহে তার প্রোমো দেখে বিরক্ত দর্শকেরা । তবে বরাবরই টিআরপি রেটে ভালো ফল করেছে এই ধারাবাহিক। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০।

ইতিমধ্যেই ফুলকি (Phulki) ধারাবাহিক এক বছর কাটিয়ে ফেলেছে। গত বছর ২০২৩ সালে ১২ই জুন শুরু হয়েছিল এই ধারাবাহিকটি। এরপর দেখতে দেখতে সাফল্যের সঙ্গে ৩০০ পর্ব সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিকের। ধারাবাহিকের এক বছর পূর্তি উপলক্ষে সেলিব্রেশন হয়েছে জমিয়ে। কেক কেটে সেলিব্রেশন করেছেন ফুলকি ধারাবাহিকের কলাকুশলীরা। ধারাবাহিকের মতোই সেদিন সেলিব্রেশানের মধ্যমণি ছিলেন ‘ফুলকি’র নায়ক-নায়িকা দিব্যানী মন্ডল ও অভিষেক বোস। ছিল টিম ‘ফুলকি’র অন্যান্য সদস্যরাও (Phulki serial promo of Mahapralaya episode)

ফুলকি (Phulki) ধারাবাহিকের ৩০০ পর্ব সম্প্রচার এর সেলিব্রেশনে নায়িকা দিব্যাণী মণ্ডল বলেন, “এটা আমার প্রথম সিরিয়াল। শুরুর দিকে আমার কাছে যখন প্রস্তাব আসে আমি ভীষণ খুশি ছিলাম। ভেবেছিলাম, কী সুন্দর সকলে সেজেগুজে ঘুরে বেড়ায়, খুব সহজ, আমিও করব। তারপর যখন প্রথম কাজ শুরু করলাম তখন টের পেলাম বিষয়টা খুব কঠিন। যেমনটা ভেবেছিলাম, তেমন নয়। সেই ভোর ৪টে থেকে সন্ধ্যে পর্যন্ত শ্যুটিং।”

সম্প্রতি জি বাংলা চ্যানেলের পক্ষ থেকে ফুলকি (Phulki) ধারাবাহিকের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। জলে ডুবে রয়েছে রোহিত ফুলকি‌ও আর শালিনী। কোনমতে গাছ জড়িয়ে ঝড়ের মধ্যে প্রাণ বাঁচিয়ে রেখেছে তারা। রোহিত দুজনকেই বাঁচাতে চায় তবে দুজনকে বাঁচাতে গেলে রোহিত ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনটা বুঝতে পেরে ফুলকি নিজেই ওই গলা ভর্তি জলে ঝড়ের রাতে রোহিতের হাতটা ছেড়ে দেয়। জলের মধ্যে তলিয়ে যায় ফুলকি। এই প্রোমো নিয়ে হতে চলেছে মহাপ্রলয় সপ্তাহ ৫ থেকে ১২ ই জুলাই। ‌রোজ সন্ধ্যা‌ সাড়ে সাতটায় জি বাংলায় হয় ফুলকি ধারাবাহিকটি। টানটান উত্তেজনা ফুলকি ধারাবাহিকের মহাপ্রলয় সপ্তাহে (Phulki serial promo of Mahapralaya episode)

ফুলকি (Phulki) ধারাবাহিকের এই প্রোমো দেখে‌ দর্শকেরা হেসে গড়াগড়ি। তবে কি প্রোমোর জেরেই কমবে টিআরপি। জি বাংলার তরফে এই প্রোমো শেয়ার করার পরই নেট নাগরিকেরা মন্তব্য জানাতে থাকেন। কেউ লিখেছেন, “আমাদের একদিন বৃষ্টি হচ্ছে না আর এদিকে ফুলকিতে বন্যা হয়ে গেল”। আবার কেউ লিখছেন, “ফাজলামির একটা লিমিট হয় ফিরে আসবে বিশাল বড় সেলিব্রিটি হয়ে”। কোন নেটিজেনের মতে, “বেঙ্গল টপার ধারাবাহিকের এমন হাল হলো কেন?” কোনো নেটিজেন বলছেন, “সিরিয়ালের ডিরেক্টর ডুবে যেতে পারতো”। বোঝাই যাচ্ছে এই প্রোমো নেট নাগরিকদের হাসির খোরাক তৈরি হয়েছে (Phulki serial promo of Mahapralaya episode)

RELATED Articles