কাঞ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে চলতি বছরের শুরুর দিকে। তারপর থেকে দুজনের পথ আলাদা। তারপর থেকে বারবার সাক্ষাৎকারে মুখ খুলতে হয়েছে কাঞ্চনকে নিয়ে। সংবাদ মাধ্যমের কাঞ্চনের খবরগুলি কিভাবে এড়িয়ে যান এ সম্পর্কেও জানিয়েছেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinki Bandopadhyay)। এমনকি কাঞ্চনের থেকে নেওয়া খোরপোশের টাকা প্রসঙ্গে সকলকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এ টাকা ছেলে ওশের।
বিবাহ বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। পিঙ্কি (Pinki Bandopadhyay) রয়েছেন ছেলে ওশের সঙ্গেই। ছেলেই এখন মায়ের ধ্যান জ্ঞান। সংবাদমাধ্যমে বেশ অ্যাকটিভ কাঞ্চনের প্রাক্তন স্ত্রী ও বর্তমান স্ত্রী দুজনেই। বরাবর সামাজ মাধ্যমে নানা ভিডিও, ছবি শেয়ার করে থাকেন পিঙ্কি। এবার তিনি শেয়ার করলেন নিজের আত্ম উপলব্ধি। তবে কি কাঞ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করা ভুল হয়েছে এমনই মনে করছেন পিঙ্কি? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কারণ।
সোশ্যাল মিডিয়ায় পিঙ্কি (Pinki Bandopadhyay) নিজের অবিন্যস্ত একটি সেলফি পোস্ট করেছেন। যার ব্যাকগ্রাউন্ডে নিজের লেখা কিছু লাইন রয়েছে। সেই লেখা নিয়েই মুহূর্তে চর্চা শুরু হয়েছে। অনেকেই সেই পোষ্টের কমেন্টে অনেক মন্তব্য করেছেন। অনেকে সাবধান বাণী শুনিয়েছেন অভিনেত্রীকে। পিঙ্কি (Pinki Bandopadhyay) লিখেছেন, “যা হারিয়ে যাবে তাকেই তো ধরে রাখতে চাই/ সময়ের ক্যাপসুলের জন্য অসময়ে সেলফি/ কী বলেন?”
এক সাক্ষাৎকারে নিজেকে ঘর পোড়া গরু বলে ইঙ্গিত করেছিলেন। তাই অভিনেত্রীর (Pinki Bandopadhyay) অনুরাগীরা ভয় পাচ্ছেন পিঙ্কিকে নিয়ে। কেউ লিখেছেন, “এ আপনি কী বলছেন? যা হারিয়ে গিয়েছে তা তো হারিয়ে যাওয়াই ভাল”। আবার কেই লিখেছেন, “আপনি কিন্তু একা নন। তাই যা হারিয়ে যাবে তাকে হারিয়ে যেতে দিন। ধরে রাখবেন না।” অপর একজনের মন্তব্য, “আপনি স্বয়ংসম্পূর্ণা। জীবনের যাত্রা পথে ছেলেকে নিয়ে ভাল থাকুন।”
বিচ্ছেদের পরই জানা গিয়েছিল, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinki Bandopadhyay) বিচ্ছেদের সময় ৫৬ লক্ষ টাকা খোরপোশ নিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের কাছ থেকে। অনেকেই সে সময় প্রশ্ন করেছিলেন কেন এত টাকা নিয়েছেন পিঙ্কি (Pinki Bandopadhyay)। এই উত্তর খোলসা করে পিঙ্কি বলেছিলেন, “প্রথম থেকেই টাকার অঙ্কটা আমি লুকোইনি। কেউ কেউ বলছিলেন আমি নাকি কোটি টাকা পেয়েছি, তাই আমার মনে হয়েছে মিডিয়ার বন্ধুদের কাছে সবটা তুলে ধরা দরকার। আর নেব নাই বা কেন? বিয়ে তো একটা কনট্র্যাক্ট। সেটা কেউ ভাঙলে ক্ষতিপূরণ দেওয়া তো আইনেই বলা আছে। আমি তো আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করিনি। ছেলের কাস্টডি বাবা চাননি, ও আমার কাছেই আছে, থাকবে। এই সময় দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যের পিছনে কত খরচ হয়, তা কি কেউ জানেন না? আর তা ছাড়া ওঁকে এমনই টাকা বলা হয়েছিল, যা উনি দিতে পারবেন। এমন নয় যে মাসে অথবা বছরে আমি আরও টাকা দাবি করব। এককালীন ৫৬ লক্ষ, ব্যস। যারা বলছেন আমি স্বাবলম্বী তাও কেন পয়সা নিয়েছি, তাঁদেরকে বলছি, আমি তো দিনের শেষে শিল্পী, আজ আমার কাজ আছে, এর পরের ছয় মাস নাও থাকতে পারে। তাই সন্তানের ভবিষ্যৎ চিন্তা কেন আমি করব না?”
প্রাক্তনের সঙ্গে যোগাযোগ নিয়ে তিনি (Pinki Bandopadhyay) বলেছেন, ‘বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ থাকবে কি না, তা আসলে নির্ভর করে সন্তানের উপর। আমাদের ছেলে ওশ কিন্তু আর চায় না বাবার সঙ্গে সম্পর্ক রাখতে। বরং মনে করে, আমি আর ও একটা টিম। আমরা খুব ভালো আছি। ওরা (কাঞ্চন-শ্রীময়ী) নিজের মতো করে ভালো থাকুক।’





