‘দেশের মধ্যে বাংলা থেকে সবথেকে বেশি সাফল্য পাবে বিজেপি’, চরম আত্মবিশ্বাস মোদীর

Narendra Modi said Bengal will be the best performing state: ছ’দফার ভোট হয়ে গিয়েছে। আর বাকি এক দফার। আগামী শনিবার অর্থাৎ ১ জুন রয়েছে সপ্তম ও শেষ দফার ভোট। এর আগে আজ, মঙ্গলবার কলকাতা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলায় ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি। বাংলা থেকেই যে বিজেপি সবথেকে বেশি সাফল্য পাবে, এমনটাই মনে করছেন তিনি (Narendra Modi said Bengal will be the best performing state)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন প্রধানমন্ত্রী।

সংবাদ সংস্থাকে দেওয়া এই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী (Narendra Modi) জানান, “বাংলার নির্বাচনে তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই করছে। গত বিধানসভা নির্বাচনে দেখেছেন, আমরা তিন ছিলাম। বাংলার মানুষ আমাদের ৮০তে নিয়ে গিয়েছে। গোটা দেশে ‘বেস্ট পারফর্মিং’ রাজ্য যদি কেউ হয়, সেটা বাংলা। বিজেপির সর্বাধিক সফলতা বাংলাতেই হচ্ছে” (Narendra Modi said Bengal will be the best performing state)

বলে রাখি, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে মাত্র ২টি আসন পেয়েছিল বিজেপি। আর ২০১৯ সালে সেই আসন একলাফে বেড়ে গিয়ে দাঁড়ায় ১৮টিতে। এর ফলে বেশ আত্মবিশ্বাস বেড়েছে গেরুয়া শিবিরের। চব্বিশের লোকসভা নির্বাচনে ৩০-৩৫টি আসনের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। বঙ্গে নির্বাচনী প্রচারে এসে বারবার এই আসন সংখ্যার কথা মনে করিয়েছেন মোদী (Narendra Modi), শাহ্‌’রা (Narendra Modi said Bengal will be the best performing state)

এরই মধ্যে বার বাংলার শাসক দল তৃণমূলের নানান দুর্নীতি, কোটি কোটি টাকা উদ্ধার ও সম্প্রতি ঘটা সন্দেশখালি কাণ্ডের জেরে বাড়তি অক্সিজেন পেয়েছে বিজেপি। ফলে বাংলায় সাফল্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী বিজেপির শীর্ষ নেতৃত্ব। সাক্ষাৎকারে মোদী (Narendra Modi) আরও বলেন, “বাংলার নির্বাচনে মানুষ একদিকে রয়েছে। সরকারে তৃণমূলের বসে থাকা নেতারা ক্ষেপে উঠেছেন। বাংলার হত্যা হচ্ছে। আমাদের কর্মীদের নির্বাচনের আগে বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে বন্দি করে দেওয়া হচ্ছে। এত অত্যাচারের পরও মানুষ বেশি করে ভোট দিচ্ছেন, আর ভোটের হারও বাড়ছে” (Narendra Modi said Bengal will be the best performing state)

এদিন ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বলেন, “একটা মোডাস অপারেন্ডি রয়েছে। প্রথমে ওরা আইন বানিয়ে সংখ্যালঘুদের শংসাপত্র দেওয়া শুরু করে। সুপ্রিম কোর্টে মামলা হেরে যান। হাইকোর্ট প্রত্যাখ্যান করে দেয়। কারণ এই নিয়ম তো সংবিধানে নেই। এরপর তাঁরা পিছনের দরজা দিয়ে খেলা শুরু করে। রাতারাতি মুসলিমদের সকলকে ওবিসি বানিয়ে দেয়। ওবিসি শংসাপত্র পাওয়ায় যাঁরা যোগ্য, তাঁরা তাতে বাদ পড়ে যান। হাইকোর্টের নির্দেশের পর বোঝা যায়, কত বড় মিথ্যা হচ্ছিল এদিন” (Narendra Modi said Bengal will be the best performing state)

মোদীর (Narendra Modi) কথায়, “সব থেকে বড় বিষয় হল, এত বড় ভোটব্যাঙ্কের রাজনীতি করার পরও তিনি এখন বিচারব্যবস্থা, বিচারপতিদেরও গালি দিচ্ছেন। এমনও বলছেন, যা হয়ে যাক, তিনি নাকি আদালতের নির্দেশ মানবেন না” (Narendra Modi said Bengal will be the best performing state)

এদিন ইন্ডি জোটকে নিয়েও কটাক্ষ শোনা যায় প্রধানমন্ত্রীর (Narendra Modi) মুখে। যদিও ইন্ডি জোটের নামও উচ্চারণ করেন নি তিনি। তাও তাঁর নিশানা যে জোটকেই, তা বেশ স্পষ্ট ছিল তাঁর ইঙ্গিতেই। মোদী বলেন, “যাঁরা নতুন স্বপ্ন দেখে, নতুন দৌড় শুরু করেছিল, তাঁদের কাছেও এটা শেষ দৌড়। কেবল নির্বাচনের নয়, ওদের অস্বিত্বেরই শেষ দৌড়” (Narendra Modi said Bengal will be the best performing state)

RELATED Articles