খাবার ডেলিভারি করেনি সুইগি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে অভিযোগ টুইট করে নেট মাধ্যমে ট্রোলড প্রসেনজিৎ

বেশ বড় সমস্যায় পড়েছেন টলি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সেই সমস্যার কথা তিনি তুলে ধরেন টুইটারে। সেই টুইটে তিনি ট্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ব্যস, সেখানেই ঘটল বিপত্তি। তাঁর সেই টুইট দেখে লোকজন তাঁকে সাহায্য করা তো দূর, তাঁকে নিয়ে উল্টে ট্রোল করা শুরু করল।

কিন্তু প্রশ্ন হল, কী এমন মহা বিপদে পড়লেন প্রসেনজিৎ যে তাকেন সেই অভিযোগ জানাতে হল মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে? আসলে অভিনেতা টুইট করে জানান যে তিনি সুইগি নামক খাবারের হোম ডেলিভারি অ্যাপের দ্বারা খাবার অর্ডার করেছিলেন। কিন্তু সেই খাবার শেষ পর্যন্ত ডেলিভারি পান নি। তিনি বলেন যে অ্যাপ থেকে খাবার ডেলিভারি হয়েছে দেখালেও, তা শেষ পর্যন্ত ডেলিভারি হয়নি।

তবে অভিনেতা জানান যে সুইগি থেকে তাঁর খাবারের টাকা ফেরত দেয় যেহেতু তিনি আগে অনলাইনে টাকা দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি প্রশ্ন রেখেছেন যে এভাবে কোনও খাবারের হোম ডেলিভারি অ্যাপ খাবার যদি ডেলিভারি না করে, তাহলে তা বেশ বড় সমস্যা। তিনি প্রশ্ন রাখেন যে যদি কারোর বাড়িতে অতিথি আসে, আর সুইগি থেকে খাবার এভাবে ডেলিভারি না করে, তাহলে কী হবে? যদি কেউ রাতের খাবারের জন্য কেউ খাবার অর্ডার করে, আর খাবার ডেলিভারি না হয়, তাহলে কী হবে?

প্রসেনজিৎ-এর এই টুইট নিয়েই ট্রোল করেছেন নেটবাসীরা। কেউ কেউ কমেন্ট করেছেন, “এটা তো আন্তর্জাতিক সমস্যা, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে না জানিয়ে আপনি বরং রাষ্ট্রসংঘে জানান”। আবার কেউ লিখেছেন, “আপনি রাষ্ট্রপতিকে কেন বাদ দিলেন, তাঁকেও তো ট্যাগ করতে পারতেন”।

খাবার ডেলিভারি করেনি সুইগি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে অভিযোগ টুইট করে নেট মাধ্যমে ট্রোলড প্রসেনজিৎ খাবার ডেলিভারি করেনি সুইগি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে অভিযোগ টুইট করে নেট মাধ্যমে ট্রোলড প্রসেনজিৎ

এমন নানান কমেন্টে ভরে গিয়েছে অভিনেতার কমেন্ট বক্স। কিন্তু আসল সমস্যার সমাধান আর বেরোয় নি।

আরও অন্যান্য খবর