তথাগত রায় ও কুণাল ঘোষের টুইট যুদ্ধে এখন সোশ্যাল মিডিয়া সরগরম। টুইটে বিজেপি নেতা তথাগত রায়কে বেলাগাম আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে তাঁকে তথাগত রায় আক্রমণ করলে, তা তিনি দ্বিগুণ করে ফিরিয়ে দেন। দিলীপ ঘোষের মন্তব্যের রেশ টেনেই তথাগতকে শানান কুণাল।
তথাগত রায়ের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করার সঙ্গে সকলেই বেশ পরিচিত। এদিন কুণাল ঘোষকে উদ্দেশ্য করে সারদা কাণ্ডের প্রসঙ্গ তুলে তাঁকে টুইটারে ট্যাগ করে আক্রমণ করেন তথাগত ট্রে। এই আক্রমণের জবাব ফিরিয়ে দেন কুণাল।
দিলীপ ঘোষের মন্তব্যের প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ লেখেন, “রাজ্যপাল পদ শেষ হলে বাংলায় নেতা হতে এসেছিলেন তথাগত। দিলীপ ঘোষ ঢুকতে দেননি। দিলীপবাবু তো নিজে তবু বিধায়ক, সাংসদ হয়েছেন”। শুধু তাই-ই নয়, কুণালের এও বলেন যে না পাওয়ার অবসাদ থেকেই তথাগত রায় এমন টুইট করছেন।
তবে সারদা মামলার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “আপনার অমিত শাহ জেলে যাননি? নারদা, সারদার অভিযুক্তরা গ্রেফতারি এড়াতে বিজেপিতে বসে আছে”। এমনকি, তথাগত রায়কে ‘ভাঁড়সম্রাট’ বলেও আক্রমণ করেন কুণাল ঘোষ।
তাঁর কথায়, “গেঞ্জি, জাঙ্গিয়া, টুইট ছাড়া সঙ্গে এক পিস লোক নেই। বিজেপিতেও ওকে কেউ মানে না। দিলীপদা ওকে ঘাড় ধরে তাড়াচ্ছে। ভেসে থাকতে টুইটের বন্যা বইয়ে দেয়। নিজে কোনওদিন জেতেনি। দলকে জেতানোর মুরোদ নেই। অতৃপ্ত আত্মা”।
একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বিরোধীরা তো বটেই, দলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ শানাতে কসুর করেন নি তথাগত রায়ও। কখনও কৈলাস বিজয়বর্গীয়, কখনও দিলীপ ঘোষ বা আবার কখনও তারকা প্রার্থীদের নিয়ে তোপ দেগেছেন তিনি।
তথাগত রায়কে আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, “ঠিক আছে, কতদিন আর লজ্জা পাবেন। দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি, যাঁদের দল সবথেকে বেশি দিয়েছে, তাঁরাই সব থেকে বেশি দলের ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা”। দিলীপ ঘোষের এই মন্তব্য টেনে এনেই তথাগতকে আক্রমণ করেন কুণাল।





