‘কিছু জিনিস অজানা থাকুক, মানুষ ভাবতে থাকুক’, সত্যিই কী প্রেমের সম্পর্ক ছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণার মধ্যে? জল্পনা‌ উস্কে দিলেন বুম্বাদা

প্রসেনজিৎ-ঋতুপর্ণার (Prasenjit-Rituparna) কি প্রেম ছিল? এই নিয়ে নানা সময় নানা জায়গায় লেখালিখি চলেছে। উত্তম-সুচিত্রা জুটির পর এই জুটি ইন্ডাস্ট্রির সবচেয়ে চর্চিত এবং সফল জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার (Prasenjit-Rituparna) ৫০তম ছবিতে প্রেম প্রসঙ্গে প্রসেনজিত জানান, “কিছু জিনিস অজানা থাকুক, মানুষ ভাবতে থাকুক। যখন আমরা থাকব না, তখনও যাতে এই আলোচনাটা চলে।”

তাদের (Prasenjit-Rituparna) প্রেম নিয়ে চর্চা থামেনি কোন সময়। ২০১৫ সালে শিবপ্রসাদ নন্দিতা মিলিয়ে দিয়েছিলেন এই জুটিকে। প্রাক্তন ছবির আগে ১৪ বছর একসঙ্গে কাজ করেনি তারা । ইন্ডাস্ট্রিতে প্রায় সই তাদের মনোমালিন্য নিয়ে কথা উঠেছে। শোনা যায়, মনোমালিন্যের জন্যই নাকি একসঙ্গে কাজ করা বন্ধ করেন এই জুটি। শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো ব্লকবাস্টার ছবির পর একসঙ্গে কাজ বন্ধ করেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prasenjit-Rituparna) জুটি। প্রাক্তনের পর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। ১৪ বছরের বিরতির পর দর্শক দুজনের প্রেম দেখলেও মিলন দেখতে পায়নি ছবিগুলোতে। অযোগ্যতেও প্রসেনজিৎ, ঋতুপর্ণার প্রাক্তন। শিলাজিৎ-এর সঙ্গে সংসার ঋতুপর্ণার।

সম্প্রতি অযোগ্যর এক প্রচারে গিয়ে এই জুটির ঝগড়া প্রসঙ্গে অভিনেতা জানান, “আমাদের (Prasenjit-Rituparna) মধ্যে কোনও ঝামেলা হয়নি। আমরা একসঙ্গে কাজ করিনি, কারণ আমাদের কাজে বাধা এসেছিল। তবে সেটা অতীত, এখন আমরা ফিরে এসেছি এবং দর্শকদের ভালোবাসার জন্যই এটা সম্ভবপর হয়েছে। এই ভালোবাসার জন্যই আমরা একসঙ্গে ৫০ নম্বর ছবিটা করছি।”

ঝগড়া প্রসঙ্গে সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, “একদিন হয়তো ঋতুকে ডেকে আমি বললাম, এখন নতুন প্রজন্ম এসে গিয়েছে। আমরা (Prasenjit-Rituparna) বলে দিই, আমাদের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছে। ১২-১৩ বছর পর আবার একসঙ্গে কাজ করব। আমরা এরকম কোনও ঝগড়া ক্রিয়েট করেছি কিনা, সেটা কেউ জানেন না! অথবা হতে পারে, এই দু’জন মানুষ এত পরিশ্রম করেছে, যোগ্য হোক বা অযোগ্য হোক, কোনও পার্সোনাল অ্যাজেন্ডা ছাড়া বাংলা ছবির জন্য এতটা লড়েছে যে, ঈশ্বর একটা বিরতি তৈরি করে দিলেন। ডেস্টিনি!”

প্রসেনজিতের বিশ্বাস ঝগড়াই আর্শীবাদ। তিনি বলেন, “হয়ে (ঝগড়া) ভালো হয়েছে। যদিও আমি ঝগড়া করিনি। এই পৃথিবীতে কোনও শিল্পীর নাম নিয়ে আমি বলিনি, তাঁর সঙ্গে কাজ করব না”।

টলিউডে তিন দশক পেরিয়ে আসা ঋতুপর্ণা আজও বকা খান প্রসেনজিতের কাছে। নিজেদের জুটি নিয়ে কনফিডেন্ট নায়িকা। সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prasenjit-Rituparna) জুটি একটাই আছে পুরো পৃথিবীতে। আগামী দিনে হতে পারে, তবে এখন আমি এর কোনও বিকল্প দেখতে পাচ্ছি না।…..দু’জন মানুষ এক্সিস্ট করে তাঁদের কাজের মাধ্যমে, তাঁদের রেজনেন্সের মাধ্যমে, দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে। এটা খুব কম দেখা যায়। সেজন্যই তো একজন-অন্যজনের সঙ্গে বারবার ফিরে আসি।”

আরও অন্যান্য খবর