দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? আশার ইঙ্গিত দিল না আবহাওয়া দফতর, পারদ চড়বে ২-৩ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। ভোট গণনার দিন মঙ্গলবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার পশ্চিমের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে পশ্চিমবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। ‌

আজ সকাল থেকেই মেঘলা আকাশ। আজ বিকেলের পর থেকে একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা সহ বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানে। সাথে বইবে ঝড়ো হাওয়া। তবে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে গরম থেকে রেহাই মেলার কোন উপায় নেই। দক্ষিণবঙ্গে (South Bengal) কবে বর্ষার প্রবেশ এই নিয়ে এখনও ইতিবাচক কোন মন্তব্য করেনি হাওয়া অফিস। ‌

ইতিমধ্যেই উত্তরবঙ্গের বর্ষার প্রবেশ ঘটেছে। দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা (Monsoon) ঢুকতে এখনও কতটা বাকি তা নিশ্চিত ভাবে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। ‌ অনুমান করা হচ্ছে জুনের দশ তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে (South Bengal) প্রবেশ করবে বর্ষা(Monsoon)। তার আগে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বর্ষার প্রবেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। উত্তরবঙ্গের নীচের জেলা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে গত সপ্তাহে রাজ্যের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছিল তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই তীব্র গরমে নাজেহাল হচ্ছিল বঙ্গবাসী। গত রবিবার রাত থেকে সোমবার সারাদিন বৃষ্টিতে স্বস্তি মিলে ছিল। তবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি দেখা মেলেনি। তাই গরম বাড়ছে। তবে বর্ষা (Monsoon) ঢুকলে গরম থেকে নিস্তার পাওয়া যাবে এ কথা মাথায় রেখেই দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা (Monsoon) ঢোকার দিন গুনছে দক্ষিণবঙ্গবাসী।

RELATED Articles