“গলায় ছিল হীরে বসানো ১২ লক্ষ টাকার সোনার হার, মুহূর্তেই উধাও!” ভিয়েতনামে গিয়ে ছিনতাইয়ের শি’কার অভিনেত্রী প্রীতি বিশ্বাস! বিদেশের মাটিতে ঠিক কীভাবে ঘটল এই ভ’য়ঙ্কর ঘটনা? চুরি’র অভিযোগ জানাতে গিয়ে কোন বিপ’দে পড়লেন অভিনেত্রী ও তাঁর পরিবার?

ঘুরতে গিয়ে আনন্দ, ছবি তোলা আর নতুন জায়গা দেখার মাঝেই কখন যে বিপদ সামনে এসে দাঁড়ায়, তা আগে থেকে বোঝা যায় না। বিদেশের মাটিতে গেলে সেই ঝুঁকি আরও বেড়ে যায়। পর্যটকদের ভিড়ের সুযোগ নিয়ে চুরি বা ছিনতাইয়ের ঘটনাও ঘটে থাকে। এবার ভিয়েতনামে বেড়াতে গিয়ে তেমনই এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস ও তাঁর পরিবার। শুধু টাকা-পয়সা নয়, তাঁদের পরিচিত এক ব্যক্তির গলা থেকে কয়েক লক্ষ টাকার সোনার চেনও ছিনতাই হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়।

অভিনেত্রী প্রীতি বিশ্বাস সেপ্টেম্বর ২০২৬-এর শুরুতে স্বামী রাহুল মজুমদার এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভিয়েতনাম সফরে গিয়েছিলেন। বিদেশে গিয়ে বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করার পাশাপাশি নিজের ভ্রমণের অভিজ্ঞতাও সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছিলেন তিনি। কিন্তু সেই আনন্দের সফরেই ঘটে যায় বড়সড় চুরির ঘটনা। হো চি মিন সিটির একটি পুলিশ স্টেশন থেকে একটি ভিডিও শেয়ার করে গোটা ঘটনার কথা জানান অভিনেত্রী। একই সঙ্গে ভিয়েতনামে ঘুরতে যাওয়া পর্যটকদেরও সতর্ক থাকার বার্তা দেন তিনি।

অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, তাঁদের পরিচিত ‘ওয়াসিম দা’-ও তাঁদের সঙ্গে ছিলেন এবং একসঙ্গে খাবার খেয়েছিলেন। তাঁর গলায় একটি সোনার চেন ছিল, যার মধ্যে হীরে বসানো ছিল। সেই চেনটির আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা বলে জানান প্রীতি। আচমকাই সেটি ছিনতাই হয়ে যায়। শুধু ওই চেনই নয়, তাঁদের সঙ্গে থাকা আরও বেশ কিছু জিনিসপত্র ও প্রচুর টাকা চুরি হয়েছে বলেও অভিনেত্রী জানান। ফলে আনন্দের সফর মুহূর্তেই দুশ্চিন্তায় পরিণত হয়।

ঘটনার পর তাঁরা হো চি মিন সিটির একটি পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে যান। কিন্তু সেখানে গিয়ে আরও এক সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। স্থানীয় পুলিশকর্মীদের মধ্যে কেউ ইংরেজি না জানায় ঠিক কী ঘটেছে, তা বোঝাতে যথেষ্ট সমস্যায় পড়তে হয় অভিনেত্রী ও তাঁর পরিবারকে। পরে তাঁরা জানতে পারেন, তাইওয়ানের কয়েকজন পর্যটকের সঙ্গেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। এমনকি একই ধরনের পোশাক পরা লোকজন এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলেও জানা যায়। পুলিশ স্টেশনের ভিতরে ভিডিও করার অনুমতি না থাকায় পরবর্তী সময়ে ঘটনাটি ক্যামেরায় তুলে ধরতেও পারেননি প্রীতি।

আরও পড়ুনঃ “বাঙালি হয়েও বাংলা বলতে পারছে না, জানি না কী রহস্য!” বিগ বস বাংলায় ভাষার ভুল, বাঙালি গায়ক থেকে অভিনেতা-অভিনেত্রী কেউই নাকি বলতে পারছেন না ঠিকঠাক বাংলা? সরব ভাস্বর চট্টোপাধ্যায়! ‘অত্যাধিক’ নয় ‘অত্যধিক’ হবে কানে লাগছে এই এই বাংলা, ধরিয়ে দিলেন অভিনেতা! আপনার কী মত?

এই ঘটনার পর নিজের ভ্লগ ও সমাজমাধ্যমের পোস্টের মাধ্যমে অন্য পর্যটকদের সতর্ক করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ভিয়েতনামে রাস্তাঘাট বা বিভিন্ন জায়গায় ঘোরার সময় নিজেদের মূল্যবান জিনিসপত্রের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন। পর্যটকদের লক্ষ্য করে কীভাবে চুরির ফাঁদ তৈরি হতে পারে, সে বিষয়েও সতর্ক করেছেন তিনি। তবে ছিনতাই হওয়া সেই মূল্যবান চেন বা অন্যান্য জিনিসপত্র শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে বেড়াতে গিয়ে প্রীতি বিশ্বাস ও তাঁর পরিবারের এই অভিজ্ঞতা যে বেশ আতঙ্কের, তা বলাই যায়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর