নিক জোনাসকে বিয়ে করার পর নিউইয়র্কে তিনি এখন জমিয়ে সংসার করছেন। বলিউডের থেকেও বেশি হলিউডেই দেখা যায় তাকে। বিদেশেও তাকে লোক ভালোই চেনে।তবে এবার ভালো খবর দিলেন প্রিয়াঙ্কা। মা হলেন অভিনেত্রী। শুক্রবার মাঝরাতে এই খবর তিনি দেন সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে তিনি পোস্ট দেন যে,সারোগেসির মাধ্যমে তিনি এবং নিক জোনাস একজন সন্তান নিয়ে এসেছেন তাদের জীবনে। এখন যেন তাদের প্রাইভেসি বজায় রাখতে সকলে সাহায্য করেন কারণ এখন তিনি পরিবার তৈরিতে মনোনিবেশ করতে চান। সন্তানের লিঙ্গ তিনি এখনো প্রকাশ্যে আনেননি।
স্বাভাবিকভাবেই তার এই পোস্টের জন্য প্রস্তুত ছিলেন না কেউই। তবে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে লাইক কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নিক এবং প্রিয়াঙ্কাকে। স্বামী-সন্তানকে নিয়ে প্রিয়াঙ্কার সংসার সুখের হোক এমনটাই চাইছেন সকলে।
View this post on Instagram





