বয়সে ছোটো স্বামীর অনুপস্থিতিতে এ কাকে চুম্বন করছেন প্রিয়াঙ্কা? অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল

প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, দুই লাভবার্ডসের প্রেমকাহিনী সকলেরই জানা। চিরাচরিত প্রথা ভেঙে নিজের থেকে প্রায় ১০ বছরের ছোটো স্টারবয় নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। অনেকেরই ধারণা ছিল, অসমবয়সী এই বিয়ে হয়ত বেশীদিন টেকার নয়। কিন্তু সকলের ধারণাকে ভুল প্রমাণ করে গত দুই বছর ধরে বেশ চুটিয়ে সংসার করছে এই দম্পতি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় স্বামীর আদরে মাখামাখি বিভিন্ন ছবি দিতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

২০১৮ সালে রাজস্থানের উমেদ ভবনে বেশ রাজকীয়ভাবেবিয়ে সারেন নিক ও প্রিয়াঙ্কা। দু’রকম প্রথায় বিয়ে হয় তাদের। আপাতত সুদূর আমেরিকায় স্বামীর সঙ্গেই রয়েছেন তিনি। বিয়ের পর তাকে এখনও পর্যন্ত সেভাবে বলিউডে আর দেখা যায়নি।

অন্য দেশ, অন্য সংস্কৃতির মধ্যে থাকলেও, নিজের ভারতীয় সংস্কৃতিকে কিন্তু ভোলেন নি প্রিয়াঙ্কা। করভা চৌথ থেকে দীপাবলি সবই পালন করেছেন দূর দেশে বসেও। করভা চৌথে যেমন স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন করেছেন, তেমনি দীপাবলিতে নিকের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে আলোময় করে তুলেছেন নিজেদের সংসার।

এই দম্পতি এখনও সন্তানের সম্বন্ধে কিছু পরিকল্পনা করেন নি। কিন্তু তারা ইতিমধ্যেই মা-বাবা হয়ে গিয়েছেন। তাদের পোষ্য সারমেয়-জার্মান শেফার্ড জিনোর সঙ্গে তাদের প্রায়ই ছবি পোস্ট করতে দেখা যায়। তাকেই নিজেদের সন্তান বলে মনে করেন নিক-প্রিয়াঙ্কা।

নিকের সঙ্গে ভালোবাসার মুহূর্তের অনেক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেও, এবার তাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল অন্য কারোর সঙ্গে। নিকের অনুপস্থিতিতে অন্য একজনকে আদর করছেন তিনি। পান্ডার গলা জড়িয়ে কপালে গলায় চুম্বন করতে দেখা গেল দেশি গার্লকে। শীতের দিনে নরম আলোতে পাণ্ডাকে জড়িয়ে উষ্ণতা নিচ্ছেন প্রিয়াঙ্কা। তার এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। দেখে নিন সেই ছবি।

আরও অন্যান্য খবর