শুটিং করতে গিয়ে এ কী বিপত্তি! মত্ত বাইকারের ধাক্কায় পায়ের হাড় ভেঙে দু টুকরো হল প্রিয়াঙ্কা সরকারের!

সকালবেলায় পাওয়া গেল খারাপ খবর। রাজারহাটে গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ নিজেদের আপকামিং ওয়েব সিরিজ মহাভারত মাডার্সের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা সরকার এবং অর্জুন চক্রবর্তী। সেখানেই বাইকের ধাক্কায় পা ভাঙলো প্রিয়াঙ্কার!
ঘটনাটি ঠিক কী হয়েছে? গতকাল রাতে নিজেদের আপকামিং ওয়েব সিরিজের জন্য শুটিং করছিলেন অর্জুন এবং প্রিয়াঙ্কা। খবর পাওয়া গেছে যে সেই সময় একজন মন্তব্য বাইক চালক শুটিংয়ের কর্ডন ভেঙে সোজা শুটিং স্পটে ঢুকে পড়েন এবং ধাক্কা মারেন অর্জুন এবং প্রিয়াঙ্কাকে। দুজনেই রাস্তায় ছিটকে পড়েন সেই আঘাতে। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন দুজনে। দুজনকে তড়িঘড়ি স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়।
শুটিং করতে গিয়ে এ কী বিপত্তি! মত্ত বাইকারের ধাক্কায় পায়ের হাড় ভেঙে দু টুকরো হল প্রিয়াঙ্কা সরকারের!
সেখানে অর্জুনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু প্রিয়াঙ্কার পায়ের ব্যথা না কমায় তার এক্সরে করা হয়। তখনই দেখা যায় যে তার ডান পায়ের হাড় ভেঙে দু টুকরো হয়ে গেছে। যন্ত্রণায় রীতিমতো কাতরাচ্ছিলেন প্রিয়াঙ্কা। পরে তাকে একটি বাইপাসের ধারে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
আজ শনিবার তার পায়ের অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর বাইকচালক মত্ত অবস্থায় ছিলেন। ধাক্কা মেরেই তিনি উধাও হয়ে যান। তাঁর খোঁজে তল্লাশি চলছে। আপাতত বন্ধ রয়েছে ওই ওয়েব সিরিজের শ্যুটিং।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles