ধারাবাহিকে কী করে জনপ্রিয়তা নিয়ে আসতে হয় তার জিবাংলা ভালো করেই জানে। তাইতো এবার জি বাংলার নতুন সিরিয়াল জীবন সাথীতে এমন ঘটনা ঘটলো যে দর্শকরা এখন সবকিছু ছেড়ে বসে পড়ছেন এই সিরিয়াল দেখতে। অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের কামব্যাক সিরিয়াল এটি যেখানে ধারাবাহিকের মূল চরিত্র সংকল্পের মায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী।
সম্প্রতি মূল নারী চরিত্র প্রিয়মের সঙ্গে বিয়ে হয়েছে সংকল্পের। ফুলশয্যার রাতে এমন কিছু ঘটলো যা দেখে স্তম্ভিত দর্শকরাও। সংকল্প জানায় যে সে তার মাম্মির মন জয় করতে বিয়ে করেছিল প্রিয়মকে, সে আসলে মোটেই তাকে পছন্দ করে না। তাই সে তার মায়ের কাছে শুতে যাচ্ছে। যা শুনে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিবাদী প্রিয়ম। যে কোন মতেই সংকল্পকে তার মায়ের কাছে শুতে যেতে দিতে রাজি নয় কারণ তার কথায় ফুলশয্যার রাতে তার স্বামী তার শাশুড়ির কাছে শোবে এতে তার নারীত্বের অপমান হবে। তাই সে সংকল্পকে আটকাতে যায় এবং দুধের গ্লাস হাতে নিয়ে বারংবার সংকল্পকে বলতে থাকে দুধটা খেয়ে নিতে। সংকল্প তাতে রাজি না হয় তার মাথায় দুধের ক্লাসটা উল্টে দেয় এবং সংকল্প প্রিয়মকে চড় মারতে যায়।
আপাতত এই নতুন প্রোমো দেখানো হচ্ছে জীবনসাথীতে। যেখানে প্রিয়ম ও সংকল্পর এই ঝগড়া দর্শকদের বেশ আকর্ষণ করেছে। আপনিও দেখে নিন জীবন সাথীর নতুন প্রোমো…
https://www.facebook.com/ZeeBanglaIndia/videos/931818430680145/






