Professor Shanku (প্রফেসর শঙ্কু) Movie Leaked on Torrent and telegram

সত্যজিৎ রায়ের সৃষ্টি ‘প্রফেসর শঙ্কু’ বাংলা সাহিত্যের জগৎ-এর অন্যতম আইকনিক চরিত্র এবং প্রথমবারের মতো এই সৃষ্টিটি চলচিত্র-এ দেখতে চলেছে বাঙালীরা। ছবিটির নাম দেওয়া হয়েছে ‘প্রফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’।

ছবিটি পরিচালনা করেছেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায় এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভাশীষ মুখার্জি এবং ধৃতিমান চ্যাটার্জি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার এবং মাত্র ১৪ দিনেই ৬ লক্ষেরও অধিক দর্শক দেখেছে এই ট্রেলার। এই দেখে অভিভূত প্রযোজকরা।

যদিও ট্রেলার সাফল্যের পরেও প্রযোজকরা একটু হলেও চিন্তিত ছবিটির পাইরেসি নিয়ে। কারণ তামিল রকার্স থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ বলিউড ছবিগুলি আগেই টরেন্ট-এ পাইরেসি কপি ছবি রিলিজের দিনই ছড়িয়ে দেয়। এখন তাদেরই নজর টলিউড-এ। এই কারণ ছবির প্রযোজকরা কিছুটা হলেও চিন্তিত। ছবিটি মুক্তি পেতে চলেছে ২০শে ডিসেম্বর ২০১৯-এ।

তাহলে এবার জেনে নেওয়া যাক ছবিটি সম্বন্ধে। মূলত ছবিটির গল্প ত্রিলোকেশ্বর শঙ্কু-কে নিয়েই। তিনি একজন সুপরিচিত এবং সম্মানিত বিজ্ঞানী এবং উদ্ভাবক যিনি ব্রাজিল সফরে যাত্রা করেছিলেন, সাও পাওলোতে রতনটন ইনস্টিটিউটে একটি বিজ্ঞান সম্মেলনে যোগদানের জন্য। ব্রাজিলে সেই সম্মেলনটি শেষ হওয়ার সাথে সাথেই শঙ্কু জড়িয়ে পড়েন একটি অ্যাডভেঞ্চারে, যেখানে তিনি পৌরাণিক শহর ‘এল্ ডোরাডো’-র সন্ধানে বেড়িয়ে পড়েন। এই সন্ধানে গিয়েই শঙ্কু মুখোমুখি হন অ্যানাকোন্ডা ও স্থানীয় আদিবাসীসহ বিভিন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতার। এই অভিজ্ঞতাগুলোই দেখতে পাবেন সিনেমার পর্দায়।

তবে সবশেষে কি প্রফেসর শঙ্কু এবং তার বন্ধুরা এল্ ডোরাডো-র সন্ধানে সফল হতে পারবে নাকি এটি থেকে যাবে শুধু রূপকথার পাতায়? এই রহস্যের উত্তর পেতে হলে আপনাকে অবশ্যই আজই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে হবেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর