বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ। উৎসবপ্রিয় বাঙালির মধ্যে উৎসবের কমতি নেই। সারাবছরই কিছু না কিছু লেগেই রয়েছে। কিছুদিন আগেই দুর্গাপুজো শেষ করে মানুষ এখন মেতেছে দীপাবলি নিয়ে। তবে ধারাবাহিকে এই নিয়ম একটি আলাদা। সেখানে এখনও কোথাও বিজয়া দশমী চলছে, তো কোথাও আবার চলছে লক্ষ্মীপুজো।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমনি’। এবারেও সেই ধারাবাহিকের কিছুদিন আগেই হয়েছে দুর্গাপুজো। এবার জানবাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর পালা। সম্প্রতি, এই ধারাবাহিকের সেট থেকেই পুজোর কিছু মুহূর্তের ছবি শেয়ার করলেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী।
এই ধারাবাহিকে তিনি রানিমা বড় মেয়ে পদ্মের বউমা অন্নদার চরিত্রে অভিনয় করছেন। সোশ্যাল মিডিয়ায় এমনিতে বেশ সক্রিয় প্রমিতা। ধারাবাহিক হোক বা ব্যক্তিগত জীবন, নানান সময়ে নানান ছবি পোস্ট করে থাকেন তিনি।
সম্প্রতি ধারাবাহিকের সেট থেকেই পর্দার দুই জা-কে পাশে নিয়ে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। এদিন তাদের প্রত্যেককেই দেখা গেল ছিলেন ধারবাহিকের চরিত্রের পোশাকেই। শুটের ফাঁকেই তোলা হয়েছে এই ছবি। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন “রানি রাসমণিতে কোজাগরি লক্ষ্মী পুজোয় আমরা”। অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট বক্সে অনুরাগীদের ভালোবাসা উপচে পড়েছে।
View this post on Instagram
শুধু তাই-ই নয়, নিজের বাড়িতে স্বামী রুদ্রজিৎকে পাশে নিয়েও দীপাবলি ও শ্যামাপূজার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রমিতা। প্রদীপ, ফুলের মালা, ও আলোতে তিনি সাজিয়ে তুলেছিলেন তাঁর বাড়ি।
View this post on Instagram
এদিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপি শাড়ি, স্লিভলেস ব্লাউজ ও গায়ে গয়না। অন্যদিকে রুদ্রজিৎ পরেছিলেন লাল পাঞ্জাবি ও ডেনিম জিনস।





