মাতৃদিবসের বিশেষ দিনেই আনন্দের মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি, আর সেই উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল জমকালো সাধভক্ষণের অনুষ্ঠান। আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশেই উদযাপন করা হয় এই বিশেষ দিন। অনুষ্ঠানটির নানা মুহূর্ত নিজের সমাজমাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। এপ্রিল মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনার পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল চোখে পড়ার মতো। মাতৃদিবসে সেই আনন্দ যেন আরও এক ধাপ বেড়ে যায়। ভিডিও সামনে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে কমেন্ট বিভাগ।
অনুষ্ঠানের দিন পূজাকে দেখা যায় উজ্জ্বল গোলাপি শাড়িতে। সিঁথিতে লাল সিঁদুর এবং ফুলের গয়নায় সাজানো ছিল তাঁর সম্পূর্ণ লুক। মুখে ছিল মাতৃত্বের আনন্দমাখা হাসি, যা নজর কাড়ে সকলের। তাঁর পাশে ছিলেন স্বামী অভিনেতা কুনাল ভর্মা (Kunal Verma)। পারিবারিক অনুষ্ঠান হলেও সাজসজ্জা এবং আয়োজন ছিল বেশ আকর্ষণীয়। ভিডিও পোস্ট করে পূজা জানান, এদিন তাঁর ‘গোদভরাই’ অনুষ্ঠান হয়েছে। একই সঙ্গে তিনি ও কুণাল সকলের আশীর্বাদও প্রার্থনা করেন। তাঁদের এই নতুন যাত্রার জন্য ভক্তদের পাশাপাশি তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে অনুষ্ঠানটির ভিডিও।
ভিডিওর একটি ছোট্ট দৃশ্য ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। দেখা যায়, সাধভক্ষণের সময় পূজার কোলে রাখা রয়েছে ঝুঁটি বাঁধা একটি পুতুল। সেই দৃশ্য দেখেই অনেকে মনে করছেন, পরিবারের পক্ষ থেকে হয়তো কন্যাসন্তানের ইচ্ছার ইঙ্গিত দেওয়া হয়েছে। পূজা ও কুণালের প্রথম সন্তান পুত্র কৃষিভ (Krishiv)। তাই এবার তাঁদের পরিবারে কন্যাসন্তান আসুক, এমন প্রত্যাশার প্রতীক হিসেবেই পুতুলটি ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন অনুরাগীদের একাংশ। যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি এই তারকা দম্পতি। তবুও বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা ক্রমশ বাড়ছে। অনেকেই আবার এই মুহূর্তকে পরিবারের আনন্দের প্রতীক হিসেবেও দেখছেন।
বাঙালি ব্রাহ্মণ পরিবারের মেয়ে পূজা বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি অবাঙালি পরিবার হওয়ায় অনুষ্ঠানে দুই সংস্কৃতির মেলবন্ধনও স্পষ্ট ছিল। মুম্বাইতে থাকা কুণাল ভার্মার পরিবারের নিয়ম মেনেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পরিবারের সদস্যদের হাসিখুশি মুহূর্তও ধরা পড়ে ভিডিওতে। টেলিভিশন এবং বিনোদন জগতের বহু পরিচিত মুখ শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। ভক্তদের অনেকেই জানিয়েছেন, পূজা ও কুণালের জীবনের এই সুখবর তাঁদেরও আনন্দ দিয়েছে। সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশের পর থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।
আরও পড়ুনঃ চন্দ্রনাথ রথ খু’নে বড় সাফল্য সিআইডির! উত্তরপ্রদেশ থেকে গ্রেফ’তার ৩ শার্প শুটা’র, ইউপিআই পেমেন্ট আর ভুয়ো নম্বরের গাড়ির সূত্রেই কি সামনে আসবে পুরো সুপারি চক্রের আসল মুখ?
উল্লেখ্য, চলতি বছরের ২১ এপ্রিল অভিনব উপায়ে দ্বিতীয়বার মা হওয়ার খবর দিয়েছিলেন পূজা। নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সি কিট হাতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেই ভিডিওতেই পূজা ও কুণাল জানান, তাঁরা ফের নতুন করে মাতৃত্ব ও পিতৃত্বের যাত্রা শুরু করতে চলেছেন। ২০২০ সালে করোনা পরিস্থিতির সময় ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেন এই তারকা জুটি। একই বছর জন্ম হয় তাঁদের প্রথম সন্তান কৃষিভের। এবার পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় দিন গুনছেন সকলে। আর ছোট্ট কৃষিভও খুব শীঘ্রই হতে চলেছে বড় দাদা।
View this post on Instagram






