ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কম্পাস’-এর দর্শকদের জন্য এল চিন্তার খবর। ধারাবাহিকের মুখ্য অভিনেতা অর্কপ্রভ রায় হঠাৎ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাড়িতেই পিছলে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। বর্তমানে পর্দার ‘বিহান’ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সম্প্রতি হাসপাতাল থেকেই নিজের একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করেন অভিনেতা। সেই ছবিতে দেখা যায়, তাঁর পায়ে প্লাস্টার করা রয়েছে। ছবি সামনে আসতেই দর্শকদের মধ্যে উদ্বেগ বাড়ে। অনেকেই জানতে চান, কীভাবে ঘটল এই দুর্ঘটনা এবং কবে সুস্থ হয়ে ফিরবেন অভিনেতা।
অর্কপ্রভর শারীরিক অবস্থার খবর জানতে যোগাযোগ করা হয় তাঁর বান্ধবী ও অভিনেত্রী শ্রীতমা দের সঙ্গে। তিনি জানান, বাড়ির মধ্যেই হাঁটার সময় পা পিছলে পড়ে যান অর্কপ্রভ। পড়ে যাওয়ার ফলে তাঁর ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট লাগে। প্রথমে বিষয়টি সাধারণ মচকানো বলেই মনে হলেও পরে ব্যথা বাড়তে থাকে। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, হাড় ভেঙে গিয়েছে। পরিস্থিতি বুঝে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রীতমা আরও জানান, চিকিৎসকেরা অর্কপ্রভর পায়ে প্লেট বসিয়েছেন। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এখন তিনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। হাসপাতালেই বিশ্রামে রাখা হয়েছে তাঁকে। খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যেতে পারেন বলে জানা গেছে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন তাঁকে সতর্ক থাকতে হবে। হাঁটা চলা এবং স্বাভাবিক কাজে ফিরতে সময় লাগতে পারে। সেই কারণেই আপাতত তাঁর বিশ্রামই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এখন বড় প্রশ্ন, পায়ে এমন চোট নিয়ে কবে আবার শুটিং ফ্লোরে ফিরবেন অর্কপ্রভ। ‘কম্পাস’ ধারাবাহিকে তিনি ‘বিহান’ চরিত্রে অভিনয় করছেন এবং অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছেন। তাঁর অভিনয় এবং পর্দার উপস্থিতি দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছে। আগে থেকেই তাঁর অনুরাগীর সংখ্যা কম ছিল না। তাই সমাজমাধ্যমে হাসপাতালের ছবি পোস্ট হওয়ার পর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কবে তিনি কাজে ফিরবেন, ধারাবাহিকের শুটিং কতটা প্রভাবিত হবে, তা নিয়ে জল্পনা চলছে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

আরও পড়ুনঃ দ্বিতীয় সন্তানের অপেক্ষায়, মাতৃদিবসে পূজা বন্দ্যোপাধ্যায়ের জমকালো সাধভক্ষণ! কন্যাসন্তানের ইঙ্গিত ঘিরে সামাজিক মাধ্যমে তুঙ্গে জল্পনা!
প্রসঙ্গত, স্টার জলসার ‘কম্পাস’ ধারাবাহিকে অর্কপ্রভর বিপরীতে অভিনয় করছেন পর্ণা চক্রবর্তী। ছোটপর্দার নায়িকা হিসেবে এই প্রথমবার তাঁকে দেখছেন দর্শক। নতুন জুটি হিসেবে শুরু থেকেই অর্কপ্রভ ও পর্ণাকে পছন্দ করেছেন অনেকেই। ধারাবাহিকের প্রথমদিকে টিআরপি তালিকায়ও বেশ ভালো ফল করেছিল এই মেগা। তবে সময়ের সঙ্গে প্রতিযোগিতা বেড়েছে এবং এখন প্রথম দশের তালিকায় নিয়মিত জায়গা করতে পারছে না। তবুও ‘বিহান’-এর চরিত্র এবং অর্কপ্রভর অভিনয় এখনও দর্শকদের আলোচনায় রয়েছে। তাই তাঁর দ্রুত সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় অনুরাগীরা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার