ঘরোয়াভাবেই ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান সারলেন পূজা, সকলের কাছে চেয়ে নিলেন আশীর্বাদ

সময় দেখতে দেখতে চলে যায়। ৬ মাস বয়স হল কৃষিবের। প্রথমবার ভাত খেল সে। ছোট্ট কৃষিবও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। মা-বাবার সঙ্গে খেলার কোনও ভিডিও হোক বা কোনও ছবি, সবেতেই নেটিজেনদের মন কাড়ে সে। পূজা ও কুণালও প্রত্যেক মাসের জন্মদিনে কেক কেটে ছেলের জন্মদিন পালন করেন।

খুব ঘটা করে নয়, ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই ছেলের অন্নপ্রাশন পালন করলেন পূজা ও কুণাল। একটি ছবিতে ছোট্ট কৃষিবকে দেখা গেল বাবার কোলে ফুলের গয়না পরে। পূজা এই ছবি শেয়ার করে লিখেছেন যে ‘আজ আমাদের ছেলের অন্নপ্রাশন, ওঁকে আশীর্বাদ করবেন”। তাঁর এই ছবি পোস্ট হতেই ভেসে আসতে থাকে শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ। ছোট্ট কৃষিবকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেট জনতা।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

আরও পড়ুন- শরীরে বাসা বেঁধেছে মারণরোগ, চিকিৎসার জন্য ন্যাড়া হলেন ঐন্দ্রিলা, সাহস জোগাতে চুল কেটে ফেললেন সব্যসাচীও

এদিন, অন্য একটি ভিডিওতে দেখা যায় মা পূজা ছেলেকে কোলে নিয়ে আছেন ও কুণাল ধুতি পরে ছেলেকে আশীর্বাদ করছেন। পুরোহিতও তাদের আশীর্বাদ করেন। এই ভিডিওতে বাবা ও ছেলে, দুজনকেই ধুতি পরে দেখা যায়।

কিছুদিন আগেই ছিল শিবরাত্রি। সেদিনও ছেলেকে সঙ্গে নিয়েই শিবের পুজো করলেন পূজা ও কুণাল। শিবের মাথায় মা-বাবার সঙ্গে জল ঢালছে ছোট্ট কৃষিব।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

প্রসঙ্গত, গত বছর লকডাউনের মধ্যেই বিয়ে করেন পূজা ও কুণাল। ক্তগা ছিল লকডাউন মিটলে বড় করে রিসেপশন করবেন তারা। কিন্তু এরই মধ্যে অন্তঃসত্ত্বা হন পূজা। অন্তঃসত্ত্বাকালীন অবস্থাতেও বেবিবাম্পের সঙ্গে নানান ছবি দিয়েছেন পূজা।

RELATED Articles