আজ মহাষ্টমী। পুজো শেষ হতে বাকি আর মাত্র একদিন। করোনা আতঙ্ক কাটিয়ে ৭ মাস পরে একটু বাইরে বেরিয়েছে বাঙালি গত দুদিন ধরে। প্যান্ডেলে ঘোড়া এবার বন্ধ তাই এক জায়গাতে বসেই জমিয়ে গান ও খাবার সহযোগে আড্ডা দিচ্ছে সবাই। বাদ যাচ্ছেন না তারকারাও। এবার মহাসপ্তমীর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডায় মাতলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সেই আড্ডার ছবি ও ভিডিও নিজেই পোস্ট করেছেন অভিনেত্রী যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
ভিডিওতে ‘উড়ি উড়ি যায়’ গানের সঙ্গে বিভিন্ন চোখের ইশারা ও অঙ্গভঙ্গিতে সোশ্যাল মিডিয়া মাতালেন রচনা। ক্যাপশনে ছিল, “সপ্তমীতে বন্ধুদের সঙ্গে আড্ডা”।
এমনিতেও রচনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়শই বিভিন্ন পোস্ট করে থাকেন তিনি। কিছুদিন আগেই নিজের জন্মদিনের থিম পার্টির ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন রচনা। ষষ্ঠীর দিন আরবানা কমপ্লেক্সের পুজোর ছবি দিয়েছিলেন। এবার সপ্তমীর দিন বন্ধুদের সঙ্গে নিখাদ আড্ডার ছবি দিয়ে নিজের বাঙালি সত্তাকে এর জাগিয়ে তুললেন রচনা ব্যানার্জি।





