পরনে লাল টপ ও চোখে কমলা রোদচশমা, বলিউড গানের তাল মিলিয়ে দুর্ধর্ষ নেচে নেট দুনিয়া মাতালেন বাংলার দিদি নম্বর ওয়ান

টলিউডের অতি পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। একের পর এক হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন অভিনেত্রী। শুরু টলিউড নয়, বলিউডেও নিজের জালবা প্রদর্শন করেছেন তিনি। প্রতি বলেই ছক্কা। মিঠুন চক্রবর্তী হোক বা প্রসেনজিৎ, সবার সঙ্গেই তার জুটি হিট।
কিন্তু হঠাৎই একসময় বড় পর্দা থেকে নিজেকে একেবারেই সরিয়ে আনেন তিনি। এখন তিনি ছোটো পর্দার দর্শকের ড্রয়িং রুমে। স্ক্রিনে তার উপস্থাপনা, তার লুক, সবই যেন একেবারে ‘পারফেক্ট’। গত ১০ বছর ধরে একটানা বাঙালীর প্রিয় অনুষ্ঠান ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালনা করছেন তিনি। তাঁর উপস্থিতে এই শো একেবারে দশে দশ। এই বয়সেও তিনি কীভাবে এতো ফিট রেখেছেন, সেই প্রশ্ন সকলের মুখে মুখে।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee) on

সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই অভিনেত্রী একবার বলেছিলেন যে তাঁর এই সৌন্দর্যের পেছনে রয়েছে ডাবের জল ও উচ্ছের রস। এই দুটি জিনিস নিয়মিত পান করেন রচনা।

সম্প্রতি তাঁর একটি ভিডিও নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে দেখা গেছে লাল টপ ও কমলা সানগ্লাস পরিহিত অবস্থায়। টাইগার স্রফের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবির হুপহাপ গানের সঙ্গে পা মিলিয়েছেন রচনা। তাকে দেখে বোঝাই যাচ্ছে, বেশ খুশ মেজাজেই আছেন অভিনেত্রী। তাঁর এই নাচ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে রচনার নাচের এই ভিডিও। সুন্দর কমেন্ট ও লাইকে এই ভিডিও ভরিয়ে তুলেছেন তাঁর অনুগামীরা। দিন দিন যেন অভিনেত্রী আরও বেশী হিট ও ইয়ং হয়ে উঠছেন।

কিছুদিন আগেই নিজের ৪৬তম জন্মদিন পালন করেছেন রচনা বন্দপাধায়। জন্মদিনের নানা মুহূর্ত নিজের ফ্যানেদের সাথে শেয়ার করেছেন। তাঁর মধ্যে একটি সাজ সবচেয়ে বেশী নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। মাথায় গাদা ফুলের মালা। সবুজ হল্টারনেক ব্লাউজ ও মেরুন রঙের শাড়িতে জন্মদিনে দেখা গিয়েছিল তাঁকে। জন্মদিনের থিম ছিল চামেলি। সেই জন্মদিনের পার্টিতেই বন্ধুদের সঙ্গে ‘রানি মেরে সাথ, মাল ফুক ফুক লে’ গানে তুমুল নেচেছিলেন তিনি। এই নাচ ইনস্টাগ্রামে বিভিন্ন পেজ থেকে শেয়ারও হয়েছিল। পোস্ট হওয়ার পরের মুহূর্তেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় এই ভিডিও।

RELATED Articles