কোন রঙ রচনার ভাগ্য বদলে দিয়েছে, নিজেই সকলকে জানালেন দিদি নম্বর ওয়ান

শস্য-শ্যামলা আমাদের এই দেশ। সবুজ গ্রাম বাংলা আমাদের ঐতিহ্য। যে দেশের মূল স্তম্ভ হল কৃষি, সেই দেশের মূল রঙ যে হবে সবুজ তা আর বলার অপেক্ষা রাখে না। এবার সেই সবুজ রঙকেই নিজের ‘লাকি কালার’ বলে উল্লেখ করলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এই রঙই তাঁর জীবনে এনে দিয়েছে সাফল্য।

এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নানান ছবি, ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করেন। সম্প্রতি, একটি ছবি পোস্ট করেছেন রচনাক। তাতে দেখা যাচ্ছে, তিনি সবুজ পেস্তা রঙের একটি সালোয়ার পড়েছেন। এই ছবি পোস্ট করে রচনা ক্যাপশন দিয়েছেন, “আমার সৌভাগ্যের রঙ। এই পৃথিবীর কোলাহলের মাঝে সবুজ রঙই আমাদের শান্তি দেয়”। তাঁর ছবি মনে ধরেছে নেটিজেনদের। তাদের মতে, যতদিন যাচ্ছে, তিনি আরও বেশি সুন্দরী হয়ে উঠছেন।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

আরও পড়ুন- নোয়া-কিয়ানের বিয়ে মিটতে না মিটতেই মুখার্জী পরিবারে শুরু নতুন প্রেমকাহিনী, রাজা-মাম্পির প্রেমের জমজমাট পর্ব

বলে রাখি, ১৯৯৮ সালে মিস ক্যালকাটা পুরস্কার জিতে নিজের কেরিয়ার শুরু করেন রচনা। সেই বছরই  ‘দান প্রতিদান’ ছবির মধ্যে দিয়ে শুরু হয় তাঁর অভিনয় জীবন। এরপর বাংলা ও ওড়িশা চলচ্চিত্রে একাধিক কাজ করেছেন তিনি। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করে বিশেষ নজর কাড়েন তিনি।

আরও পড়ুন- পরিবারে আসছে নতুন অতিথি, বন্ধুদের থেকে অনলাইনে সাধ খেলেন শ্রেয়া

নিজের অভিনয় জীবনে একাধিক নায়কের সঙ্গে অভিনয় করেছেন রচনা। কিন্তু একসময় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তবে এখন তিনি মা-কাকিমাদের ঘরের মেয়ে। টিভি খুললেই দেখা যায় তাঁকে। রচনা এখন জায়গা করে নিয়েছেন প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমে। তাঁর উপস্থাপনায় ‘দিদি নম্বর ওয়ান’ এক অন্য মাত্রা পেয়েছে।  

RELATED Articles