WB Election 2021: রায়গঞ্জে বিজেপি-র নির্বাচনী কার্যালয় তছনছের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! দায় অস্বীকার শাসকের

তৃণমূল-বিজেপি সংঘর্ষ যেন‌ও থামার নয়। ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি-র নির্বাচনী কার্যালয় তছনছ করা ও ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন- Election Breaking: নির্বাচনী বিধিভঙ্গ, মমতাকে বড় শাস্তি দিল নির্বাচন কমিশন!

গেরুয়া শিবিরের অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে রায়গঞ্জ বিধানসভার উদয়পুরে  নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমুল আশ্রিত দুষ্কৃতীরা। এছাড়া ওই এলাকায় বিজেপি-র অনেকগুলি ফ্লেক্সও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। সোমবার সকালে এই ঘটনা নজরে আসার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপি সমর্থকরা কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানায়। এলাকায় বিক্ষোভ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রকৃত দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে স্বভাবতই এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। উল্টে বিজেপি-র বিরুদ্ধেই দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূল।

আরও পড়ুন- তৃণমূলের কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই কমিশনের নিষেধাজ্ঞায় এত সমস্যা, শাসকদলকে কটাক্ষ বিজেপির

স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য জীবন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘ওরাই আমাদের নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে। এ ছাড়া নিজেরাই নিজেদের কার্যালয় ভাঙচুর করে তৃণমূলকে দোষী করার চেষ্টা করছে।’’

RELATED Articles