‘দিদি নম্বর ওয়ান’-এ সঞ্চালনার ভূমিকায় আর দেখা যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে, নতুন সঞ্চালিকা কে? জানুন

বিগত বেশ কিছু বছর ধরে ‘দিদি নম্বর ওয়ান’ বাঙালি মা-কাকিমাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এই অনুষ্ঠানের নানান নতুন নতুন খেলায় টেলিভিশনের ওপারে যখন প্রতিযোগীরা নানান মজা করেন, তখন টেলিভিশনের এপারে বসে দর্শকরাও ততটাই আনন্দ উপভোগ করেন।

বাঙালি দর্শকের বিনোদনের অন্যতম পন্থা এই ‘দিদি নম্বর ওয়ান’। অনুষ্ঠান তো বটেই, এরই সঙ্গে দর্শকদের মনে একইভাবে জায়গা করে নিয়েছেন এই অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর সঞ্চালনায় এই অনুষ্ঠান যেন এক অন্য মাত্রা পেয়েছে। কিন্তু এরই মধ্যে এল এক দুঃসংবাদ।

জানা যাচ্ছে, রচনা বন্দ্যোপাধ্যায়কে আর ‘দিদি নম্বর ওয়ান-এর সঞ্চালনায় ভূমিকায় দেখা যাবে না। তবে ঘাবড়াবেন না। তিনি বরাবরের মতো এই শো ছেড়ে যাচ্ছেন না। আসলে, কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন রচনা। বাবা চলে যাওয়ার এই শোক কাটিয়ে উঠতে এখন বেশ কিছুদিন সময় লাগবে অভিনেত্রীর।

এই কারণে এখন বেশ কিছুদিন ‘দিদি নম্বর ওয়ান’-এ দেখা যাবে না রচনাকে। এবার প্রশ্ন উঠেছে, তাহলে এই শো-এর সঞ্চালনা এখন তবে কে করবেন? জানা যাচ্ছে, এখন কয়েকদিন ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকার ভূমিকায় দেখা মিলবে সুদীপা চট্টোপাধ্যায়ের। হ্যাঁ, ‘রান্নাঘর’-এর সুদীপা।

সূত্রের খবর অনুযায়ী, এখন কয়েকদিন ‘রান্নাঘর’ ও ‘দিদি নম্বর ওয়ান’, এই দুই শো একত্র করে ‘পিকনিক পর্ব’ নামের একটি শো সঞ্চালনা করবেন সুদীপা। সঞ্চালিকা হিসেবে সুদীপাও দশে দশ। তবে তিনি কতটা এই দুই শো একসঙ্গে ভালোভাবে চালাতে পারেন, এখন তাই-ই দেখার। তবে ‘দিদি নম্বর ওয়ান’-এর জন্য কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়েরই অপেক্ষায় রয়েছেন দর্শক।

RELATED Articles