বয়স যেন দিনদিন কমছে! চেক শার্ট ও জিন্সে আরও লাস্যময়ী রচনা, বন্ধুদের সঙ্গে পার্টিতে মাতলেন দিদি নম্বর ওয়ান

টলিউডের দর্শকদের কাছে তিনি বরাবরই বেশ প্রিয়। বড় পর্দায় নানান অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। বিগত দশ বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এ সঞ্চালক হিসেবে কাজ করছেন তিনি। কিছুদিন আগেই নিজের ৪৬তম জন্মদিন পালন করেছেন। কিন্তু তাঁকে দেখে তাঁর বয়স জানার উপায় নেই। এখনও ততটাই গ্ল্যামারস ও এভারগ্রিন রচনা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। প্রতিনিয়ত নিজের অনুরাগীদের সঙ্গে নানান ছবি শেয়ার করতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে। কখনও নীল রঙের গাউন তো কখনও আবার ওয়ান পিস, সবেতেই তিনি আরও সুন্দর। মাঝে মাঝেই আবার রিল ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তাঁর বয়স যেন দিনদিন কমছে।

আরও পড়ুন- ভাগ্যের চাকা ফের ঘুরেছে, বলিউডের হাত ধরেই নতুন করে গানের জগতে ফিরছেন রানাঘাটের রানু মণ্ডল

কাজের ফাঁকে সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন রচনা। চলতি বছরের শুরুতেই ছেলেকে সঙ্গে নিয়ে সুন্দরবন ঘুরে এসেছেন তিনি। আবার দোলের আগেই চলে গিয়েছিলেন শান্তুনিকেতন। সেখানে সোনাঝুড়িতে তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়।

শান্তিনিকেতনে গিয়ে সকলের সঙ্গে  চুটিয়ে দোলও খেললেন অভিনেত্রী। তাঁর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়েছে। সবসময় বেশ খোশ মেজাজেই দেখা যায় তাঁকে।

এবার তাঁর দেখা মিলল একেবারে চোখ ধাঁধানো রূপে। সম্প্রতি, বান্ধবীদের সঙ্গে পার্টি করতে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায়কে। এদিন কালো-হলুদ চেক ক্রপ টপ, কালো জিন্স ও গামবুটে একেবারে ফ্যাশানিস্তা দেখাচ্ছিল তাঁকে।

আরও পড়ুন- অবশেষে খোঁজ মিলল রানু মণ্ডলের বোনের, ‘তেরি মেরি কাহানি’ গান গেয়ে তাক লাগালেন মহিলা

ক্রপ টপের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তাঁর নাভি। এই বয়সেও তাঁকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। তাঁর এই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীদের থেকে অনেক প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

আরও অন্যান্য খবর