ভোটের মাঝেই করোনা আক্রান্ত তৃণমূলের হেভিওয়েট প্রার্থী! চিন্তা শাসক শিবিরে

গত বছর থেকে শুরু হওয়া করোনা এই বছর ফের ভয়াল আকার ধারণ করছে। এই পরিস্থিতিতেই বাংলা-সহ পাঁচ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। এর মধ্যেই দেশজু়ড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে করোনার নতুন ঢেউ। আর এই ভয়াল পরিস্থিতিতে এবার মারণ করোনায় আক্রান্ত হলেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভায় শাসক শিবিরের প্রার্থী কল্পনা কিস্কু। তিনি আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

আরও পড়ুন – ‘গোড়ালির কাছে অ্যাঙ্কেল ভেঙে গেছে’, সেই পা দোলাচ্ছেন মমতা! দেখুন পর্দাফাঁস ভিডিও

তবে তাতে প্রচার অবশ্য থমকে নেই। কল্পনা নেই তো কি তাঁর কাটাআউটকে সামনে রেখেই প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দলীয় নেতৃত্বের দাবি, প্রার্থীর করোনা আক্রান্ত হলেও তাঁর প্রচারে কোনওরকম প্রভাবই পড়বে না।

আজ অর্থাৎ শনিবারই সাংবাদিক বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার প্রার্থী কল্পনা কিস্কুর করোনা পজেটিভ।

জানানো হয়েছে ওই তৃণমূল প্রার্থীর সংস্পর্শে আসা অনান্য নেতা-কর্মীদেরও সোয়াব সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে। রাজ্য তৃণমূল নেত্রী তথা প্রাক্তন জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন, “গত রাতে তপন বিধানসভার প্রার্থী কল্পনা কিস্কুর করোনা পজিটিভ ধরা পরেছে। সঙ্গে সঙ্গেই তিনি হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন। আমরা চাই না এই সংক্রমণ ছড়িয়ে পড়ুক। চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। সাতদিন পর ফের একবার করোনা টেষ্ট করা হবে কল্পনার। সেই সময় রিপোর্ট নেগেটিভ এলে তবেই প্রার্থী পুনরায় প্রচারে নামবেন।”

আরও পড়ুন – ডাল দে? গোলি ডাল দে? কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপি কর্মীকে অকথ্য মার ‘গণতন্ত্রপ্রেমী’ সোহম চক্রবর্তীর দেহরক্ষী’র

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভাটি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। এই আসনে তৃণমূলের প্রার্থী কল্পনা কিস্কু দলের এসসি-এসটি সেলের রাজ্য নেত্রী তথা বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি। সারাবছর জনসংযোগে থাকা এই প্রার্থী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চষে বেড়াচ্ছিলেন। প্রচারে মিলছিল ব্যপক সাড়া‌ও। আর তার মধ্যেই এই ছন্দপতন।

আরও অন্যান্য খবর