ষ্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘গাঁটছড়া।’ বারবার মেগাটে এসেছে না টুইস্ট। গল্প হয়ে উঠেছে আরও চমকদার। ধারাবাহিকে দেখা গেছিল ভট্টাচার্য বাড়ি লুকিয়ে বিক্রি করে হাতিয়ে নিয়েছিল প্রমোটার ঝুনঝুনওয়ালা। সেখানে অন্যরূপ ধারণ করে ঝুনঝুনওয়ালার কাছ থেকে বাড়ি বিক্রির আসল গল্প জানতে যায় তারা।
এদিকে ভট্টাচার্য বাড়ি বিক্রির ছ’কোটি টাকা সিংহ রায় বাড়িতেই আছে সেকথা জানতো শুধু প্রসূন। কিন্তু প্রসূন গল্প সাজায়।
বনি জানিয়েছিল, বাড়ি ছেড়ে বেরিয়ে আসার সময় সে টাকা ভরতি ব্যাগটি সঙ্গে নিয়েছিল ঠিকই কিন্তু তাতে কী ছিল সে জানতো না। সিংহ রায় পরিবার ছেড়ে চলে যেতে চায় খড়ির মা-বাবা। আসল ঘটনা সামনে আসা অবধি তাদের থাকতে বলে খড়ি।
ছদ্মরূপে শেখ এবং বেগম সেজে ঝুনঝুনওয়ালার সঙ্গে দেখা করে ঋদ্ধি-খড়ি। এই নতুন ক্রেতাকে বাড়ি দেখাতে নিয়ে যায় প্রমোটার। সেই মুহূর্তে নকল দলিল নিয়ে হাজির হয় রাহুল। ঋদ্ধি-খড়ি সামনে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায় তখন। শেষমেশ তাদের জালে ধরা পড়ল রাহুল।
রাহুলের এই দুষ্টু মুখোশ খুলতে দেখে খুশি দর্শকরা। তারা এই নয়া পর্ব দেখে ধারাবাহিকের প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়লেন।





